(৬) তোমাদের জন্যে অবশ্যই তাঁদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, আর তার জন্যেও উত্তম আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের আশা করে। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তবে তার জানা উচিত যে, নিশ্চয় আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, প্রশংসিত। (৬০. আল মুমতাহিনা : ৬)
- ব্যাখ্যা
(৭) যারা তোমাদের শত্রু, এমন হতে পারে যে, আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। কেননা আল্লাহ সর্বশক্তিমান। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াময়। (৬০. আল মুমতাহিনা : ৭)
- ব্যাখ্যা
(৮) যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয়নি, আল্লাহ তাদের প্রতি তোমাদেরকে নিষেধ করেন না যে, তোমরা তাদের সঙ্গে সদয় ব্যবহার করবে এবং তোমরা তাদের প্রতি ন্যায় বিচার করবে। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। (৬০. আল মুমতাহিনা : ৮)
- ব্যাখ্যা
, হাদিস
(৯) যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে ঘর থেকে বের করার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করেছে; আল্লাহ কেবল মাত্র তোমাদেরকে তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন। আর যে কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তবে এরাই হচ্ছে অন্যায়কারী। (৬০. আল মুমতাহিনা : ৯)
- ব্যাখ্যা
(১০) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! যখন বিশ্বাসি নারীরা দেশত্যাগী হয়ে তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে ভালো জানেন। তারপর যদি তোমরা জানতে পারো যে, তারা বিশ্বাসি, তাহলে তোমরা তাদেরকে অবিশ্বাসীদের নিকটে ফেরত পাঠিয়ো না। এরা অবিশ্বাসীদের জন্যে বৈধ নয় আর অবিশ্বাসীরা এদের জন্যে বৈধ নয়। অবিশ্বাসীরা যে মোহরানা ব্যয় করেছে, তোমরা তা তাদেরকে দিয়ে দাও। তোমাদের উপরে কোনো অপরাধ হবে না, যদি তোমরা এই নারীদেরকে বিবাহ করো, যখন তোমরা তাদের প্রাপ্য মোহরানা তাদের জন্যে আদায় করো। তোমরা অবিশ্বাসী নারীদের সাথে বিবাহ বন্ধন বজায় রেখো না। তোমরা যা তাদের জন্যে ব্যয় করেছো, তা চেয়ে নাও আর তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান; তিনি তোমাদের মধ্যে সুবিচার করে থাকেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (৬০. আল মুমতাহিনা : ১০)
- ব্যাখ্যা
, হাদিস
(১১) যদি তোমাদের স্ত্রীদের থেকে কিছু মোহরানা হাত ছাড়া হয়ে অবিশ্বাসীদের কাছে থেকে যায়, তারপর তোমাদের বিশ্বাসীদেরও যদি মোহরানা দেওয়ার সুযোগ আসে, তাহলে হে বিশ্বাসীগণ! তোমরা ঐ সকল বিশ্বাসীদেরকে মোহরানা প্রদান করো, যাদের স্ত্রীরা অবিশ্বাসীদের কাছে চলে গেছে, যা এই বিশ্বাসীরা খরচ করেছিলো, সেই সমপরিমাণ মোহরানা। আর তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর প্রতি তোমরা বিশ্বাসী হয়েছো। (৬০. আল মুমতাহিনা : ১১)
- ব্যাখ্যা
, হাদিস