শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ١٠
(১০) আর এই যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্যেও, যারা এদের পরে দেশত্যাগী হয়ে এসেছিলো, যারা বলে যে, “হে আমাদের প্রভু, আমাদেরকে ও আমাদের ভাইদেরকে ক্ষমা করো, যারা ধর্ম বিশ্বাসে আমাদের অগ্রবর্তী রয়েছে। আর আমাদের অন্তরের মধ্যে বিশ্বাসীদের জন্যে কোনো হিংসা রেখো না। হে আমাদের প্রভু, নিশ্চয় আপনি অতি স্নেহময়, অতি দয়ালু।” (৫৯. আল হাশর : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ١١
(১১) আপনি কি তাদের দিকে চেয়ে দেখেননি, যারা দ্বিমুখীতা করে? তারা তাদের গ্রন্থপ্রাপ্ত অবিশ্বাসী ইহুদী ভাইদেরকে বলে, “তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, তবে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে বেরিয়ে যাবো। তোমাদের ব্যাপারে আমরা কারো কথা কখনো মানবো না। যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা হয়, তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো।” আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, নিশ্চয় এই দ্বিমুখীরা অবশ্যই মিথ্যাবাদী। (৫৯. আল হাশর : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَئِنۡ أُخۡرِجُواْ لَا يَخۡرُجُونَ مَعَهُمۡ وَلَئِن قُوتِلُواْ لَا يَنصُرُونَهُمۡ وَلَئِن نَّصَرُوهُمۡ لَيُوَلُّنَّ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ ١٢
(১২) যদি ইহুদীদেরকে বের করে দেওয়া হয়, তবে দ্বিমুখীরা তাদের সঙ্গে বের হবে না। আর যদি তাদের সঙ্গে যুদ্ধ করা হয়, তবে দ্বিমুখীরা তাদেরকে সাহায্য করবে না। যদি দ্বিমুখীরা তাদেরকে সাহায্য করে, তবে দ্বিমুখীরা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। তারপর ইহুদীদেরকে কোনো সাহায্য করা হবে না। (৫৯. আল হাশর : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأَنتُمۡ أَشَدُّ رَهۡبَةٗ فِي صُدُورِهِم مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ١٣
(১৩) অবশ্যই তোমরা বিশ্বাসীরা তাদের অন্তরের মধ্যে আল্লাহ অপেক্ষা অধিকতর ভয়াবহ। এটা এ কারণে যে, তারা হচ্ছে এমন এক জাতি, যারা কুরআনকে বুঝে না। (৫৯. আল হাশর : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يُقَٰتِلُونَكُمۡ جَمِيعًا إِلَّا فِي قُرٗى مُّحَصَّنَةٍ أَوۡ مِن وَرَآءِ جُدُرِۭۚ بَأۡسُهُم بَيۡنَهُمۡ شَدِيدٞۚ تَحۡسَبُهُمۡ جَمِيعٗا وَقُلُوبُهُمۡ شَتَّىٰۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ١٤
(১৪) তারা সংঘবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে এ ব্যতীত যে, তারা সুরক্ষিত জনপদের মধ্যে থেকে অথবা দুর্গের প্রাচীরের আড়াল থেকে যুদ্ধ করবে। তাদের নিজেদের মধ্যে পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে। আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন, কিন্তু তাদের অন্তর হচ্ছে বিচ্ছিন্ন। এটা এ কারণে যে, তারা হচ্ছে এমন এক জাতি, যারা কুরআন সম্পর্কে জ্ঞান রাখে না। (৫৯. আল হাশর : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَرِيبٗاۖ ذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ١٥
(১৫) এরা ওদের মতো, যারা এদের নিকটবর্তী অতীতে ছিলো, যারা তাদের কৃতকর্মের জন্যে শাস্তির স্বাদ গ্রহন করেছিলো। আর এদের জন্যেও বেদনাদায়ক শাস্তি রয়েছে। (৫৯. আল হাশর : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ١٦
(১৬) এরা শয়তানের মতো, যখন শয়তান মানুষকে বলে যে, “তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাস করো”। তারপর যখন মানুষ আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তখন শয়তান বলে, “নিশ্চয় আমি তোমার থেকে সম্পর্কহীন। নিশ্চয় আমি বিশ্বজগতের প্রভু আল্লাহকে ভয় করি।” (৫৯. আল হাশর : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা