শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٢٢
(২২) যে জাতি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে, তাদেরকে আপনি ওদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখতে পাবেন না, যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে বিরোধীতা করে, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই অথবা আ‌ত্মীয় হয়। এরাই হচ্ছে তারা, যাদের অন্তরের ভিতরে আল্লাহ ধর্ম বিশ্বাস লিখে দিয়েছেন। আর তাঁর পক্ষ থেকে অদৃশ্য শক্তি দিয়ে তাদেরকে তিনি শক্তিশালী করেছেন। তিনি তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এরাই হচ্ছে আল্লাহর দল। তোমরা জেনে রেখো, নিশ্চয় আল্লাহর দলই সাফল্য প্রাপ্ত হবে। (৫৮. আল মুজাদালাহ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৫৯) الـحـشـر - আল হাশর (সমাবেশ)
আয়াতঃ ২৪
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ١
(১) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, মহাজ্ঞানী। (৫৯. আল হাশর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ٢
(২) তিনিই আল্লাহ, যিনি প্রথম সমাবেশের দিনে ঐ সকল ইহুদীদেরকে তাদের ঘরগুলো থেকে বিতাড়িত করেছিলেন, গ্রন্থপ্রাপ্তদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছিলো। তোমরা ধারণাও করতে পারনি যে, তারা তাদের ঘরগুলো থেকে বের হবে। আর তারা মনে করেছিলো যে, তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে। তারপর আল্লাহর শাস্তি তাদের কাছে এমন এক দিক থেকে আসলো, যে দিক সম্পর্কে তারা ধারণাও করেনি। আর আল্লাহ তাদের অন্তরের মধ্যে ভয় সঞ্চার করেছিলেন। তারা তাদের ঘরগুলো নিজেদের হাত দিয়ে ও বিশ্বাসীদের হাত দিয়ে ধ্বংস করছিলো। অতএব, হে দৃষ্টিশক্তির অধিকারী ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। (৫৯. আল হাশর : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ ٣
(৩) আল্লাহ যদি তাদের জন্যে নির্বাসন লিখে না দিতেন, তবে অবশ্যই তিনি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতেন। আর পরকালে তাদের জন্যে আগুনের শাস্তি রয়েছে। (৫৯. আল হাশর : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা