শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ٤
(৪) তিনিই আল্লাহ, যিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর সিংহাসনের উপরে অধিষ্ঠিত হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমির ভিতরে প্রবেশ করে ও যা এ ভূমি থেকে বেরিয়ে আসে ও যা আকাশ থেকে নেমে আসে ও যা এ আকাশের মধ্যে উঠে যায়। তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা করো, আল্লাহ তা দেখেন। (৫৭. আল হাদীদ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ٥
(৫) নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁর জন্যেই। সব কিছুই আল্লাহর দিকে ফিরে যাবে। (৫৭. আল হাদীদ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۚ وَهُوَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ٦
(৬) তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। তিনি বুকের ভিতরের অবস্থা সম্পর্কে সর্বজ্ঞ। (৫৭. আল হাদীদ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ ٧
(৭) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো আর তিনি তোমাদেরকে যে সম্পদের উত্তরাধিকারী বানিয়েছেন, ঐ সম্পদ থেকে তোমরা ব্যয় করো। অতএব, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও ব্যয় করে, তাদের জন্যে মহা পুরস্কার আছে। (৫৭. আল হাদীদ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٨
(৮) তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছো না, অথচ রসূল তোমাদেরকে আহবান করছেন, যেনো তোমরা তোমাদের প্রভুর প্রতি বিশ্বাস করো? অথচ আল্লাহ ইতিপূর্বেই তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, যদি তোমরা বিশ্বাসী হও। (৫৭. আল হাদীদ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ٩
(৯) তিনিই আল্লাহ, যিনি তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট বাণী অবতীর্ণ করেছেন, যেনো তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, অতি দয়ালু। (৫৭. আল হাদীদ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ١٠
(১০) তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো না, অথচ আল্লাহর জন্যেই নভোমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকার? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে, এরা মর্যাদায় তাদের অপেক্ষা উচ্চতর, যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে, এই দুই দল আল্লাহর নিকট এক সমান নয়। তবে আল্লাহ তাদের প্রত্যেককেই কল্যাণের অঙ্গীকার দিয়েছেন। তোমরা যা করো, আল্লাহ ঐ সম্পর্কে পূর্ণ অবগত। (৫৭. আল হাদীদ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجۡرٞ كَرِيمٞ ١١
(১১) কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তাহলে তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন আর তার জন্যে সম্মানজনক পুরস্কার রয়েছে। (৫৭. আল হাদীদ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা