শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ٥١
(৫১) তারপর হে মিথ্যা আরোপকারী পথভ্রষ্টগণ! নিশ্চয় তোমরা (৫৬. আল ওয়াক্বিয়া : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ٥٢
(৫২) অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٥٣
(৫৩) তারপর তা দ্বারা তোমরা তোমাদের নিজেদের পেট পূর্ণ করবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ٥٤
(৫৪) তারপর তোমরা যাক্কুম গাছের ফল খাবার পরে ফুটন্ত পানি থেকে পান করবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ٥٥
(৫৫) সুতরাং তোমরা ঐ ফুটন্ত পানি পান করবে, যেমন পান করে পিপাসিত উট। (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ٥٦
(৫৬) বিচারের দিনে এটাই হবে তাদের আপ্যায়ন। (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ٥٧
(৫৭) আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং তোমরা কেনো বিচারের দিনকে সত্য বলে বিশ্বাস করো না? (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨
(৫৮) তাহলে তোমরা কি তোমাদের বীর্যপাত সম্পর্কে ভেবে দেখেছো, যা তোমরা নির্গত করো? (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ٥٩
(৫৯) তোমরা কি এ বীর্যকে সৃষ্টি করো, না কি আমিই বীর্যকে সৃষ্টি করি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٦٠
(৬০) আমি তোমাদের মধ্যে মৃত্যুর সময় নির্ধারণ করেছি আর আমি অক্ষম নই (৫৬. আল ওয়াক্বিয়া : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ٦١
(৬১) এ ব্যাপারে যে, আমি তোমাদের পরিবর্তে তোমাদের মতো মানুষকে নিয়ে আসি আর আমি তোমাদেরকে এমন নতুন ভাবে সৃষ্টি করে দেই, যা তোমরা জানো না। (৫৬. আল ওয়াক্বিয়া : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ٦٢
(৬২) বস্তুত তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছো, তাহলে তোমরা উপদেশ গ্রহণ করো না কেনো? (৫৬. আল ওয়াক্বিয়া : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣
(৬৩) তারপর তোমরা যে বীজ বপন করো, ঐ বীজ সম্পর্কে ভেবে দেখেছো কি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ٦٤
(৬৪) তোমরা কি ঐ বীজকে উদগত করো, না কি আমি উদগত করি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ٦٥
(৬৫) আমি যদি ইচ্ছা করি, অবশ্যই আমি ঐ বীজকে খড়কুটা করে দিতে পারি, তারপর তোমরা হতভম্ব হয়ে যাবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦
(৬৬) তখন তোমরা বলবে, “নিশ্চয় আমরা ঋণগ্রস্ত হলাম, (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧
(৬৭) বরং আমরা মঙ্গল হতে বঞ্চিত হয়ে পড়লাম।” (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ٦٨
(৬৮) তারপর তোমরা যে পানি পান করো, ঐ পানি সম্পর্কে ভেবে দেখেছো কি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ٦٩
(৬৯) তোমরা কি ঐ পানিকে মেঘ থেকে বর্ষন করো, না কি আমি বর্ষন করি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ٧٠
(৭০) আমি যদি ইচ্ছা করি, ঐ পানিকে লোনা পানি করে দিতে পারি, সুতরাং তোমরা কেনো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না? (৫৬. আল ওয়াক্বিয়া : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ٧١
(৭১) তারপর তোমরা যে আগুন প্রজ্জ্বলিত করো, ঐ আগুন সম্পর্কে ভেবে দেখেছো কি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢
(৭২) তোমরা কি এ আগুনের গাছ সৃষ্টি করেছো, না কি আমি সৃষ্টি করি? (৫৬. আল ওয়াক্বিয়া : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ٧٣
(৭৩) আমি ঐ আগুনের গাছকে উপদেশ গ্রহণের মাধ্যম করেছি এবং মরুভূমিতে ভ্রমনকারীদের জন্যে উপকারী সামগ্রী করেছি। (৫৬. আল ওয়াক্বিয়া : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٧٤
(৭৪) অতএব, আপনি আপনার মহান প্রভুর নামের পবিত্রতা ঘোষণা করুন। (৫৬. আল ওয়াক্বিয়া : ৭৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥
(৭৫) সুতরাং অবিশ্বাসীদের কথা সত্য নয়, আমি তারকার পতনের স্থানের শপথ করছি, (৫৬. আল ওয়াক্বিয়া : ৭৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ٧٦
(৭৬) আর নিশ্চয় এটা এক মহা শপথ, যদি তোমরা তা জানতে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৭৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা