শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ١٧
(১৭) তাদের কাছে চির কিশোরেরা ঘুরাফিরা করবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ١٨
(১৮) পানপাত্র, জগ ও পেয়ালা হাতে নিয়ে, যার পানীয় হবে প্রবাহিত সূরা হতে, (৫৬. আল ওয়াক্বিয়া : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩
(১৯) যা পান করলে তা দ্বারা তাদের মাথা ঘুরাবে না এবং তারা বিকার গ্রস্তও হবে না, (৫৬. আল ওয়াক্বিয়া : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
(২০) আর তেমন ফল সমূহ থেকে, যা তারা পছন্দ করে, (৫৬. আল ওয়াক্বিয়া : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ٢١
(২১) আর তেমন পাখীর গোস্ত থেকে, যা তারা কামনা করে। (৫৬. আল ওয়াক্বিয়া : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحُورٌ عِينٞ ٢٢
(২২) আর সেখানে থাকবে সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, (৫৬. আল ওয়াক্বিয়া : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ٢٣
(২৩) হুরগণ হবে আবরণে রক্ষিত মুক্তার ন্যায়, (৫৬. আল ওয়াক্বিয়া : ২৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤
(২৪) ঐ কাজের পুরস্কার স্বরূপ, তারা যা কিছু করেছিলো। (৫৬. আল ওয়াক্বিয়া : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ٢٥
(২৫) তারা সেখানে অর্থহীন ও কোনো খারাপ কথা শুনবে না। (৫৬. আল ওয়াক্বিয়া : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ٢٦
(২৬) তবে এই কথা ব্যতীত যে, তাদেরকে বলা হবে, “তোমাদের উপরে শান্তি আর শান্তি বর্ষিত হোক।” (৫৬. আল ওয়াক্বিয়া : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ٢٧
(২৭) আর যারা ডান দিকের দল, কতই না ভাগ্যবান হবে এই ডান দিকের দল। (৫৬. আল ওয়াক্বিয়া : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ٢٨
(২৮) তারা থাকবে কাঁটাবিহীন বরই গাছের নীচে, (৫৬. আল ওয়াক্বিয়া : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَطَلۡحٖ مَّنضُودٖ ٢٩
(২৯) আর কাঁদি ভরা কলা গাছের নীচে, (৫৬. আল ওয়াক্বিয়া : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَظِلّٖ مَّمۡدُودٖ ٣٠
(৩০) আর দীর্ঘ ছায়ার নীচে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৩০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَآءٖ مَّسۡكُوبٖ ٣١
(৩১) আর প্রবাহিত পানি ঘেরা বেহেশতের মাঝে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ٣٢
(৩২) ও প্রচুর ফল ভরা বেহেশতের মাঝে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ٣٣
(৩৩) যা কখনোই শেষ হবে না আর নিষিদ্ধও হবে না, (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ٣٤
(৩৪) আর তারা থাকবে সমুন্নত শয্যায়। (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ٣٥
(৩৫) নিশ্চয় আমি বেহেশতী রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ٣٦
(৩৬) তারপর আমি বেহেশতী রমণীগণকে বানিয়েছি চিরকুমারী, (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عُرُبًا أَتۡرَابٗا ٣٧
(৩৭) কামিনী, সমবয়স্কা; (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٣٨
(৩৮) ডান দিকের দলের জন্যে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩
(৩৯) তাদের বেশী সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে থেকে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠
(৪০) আর তাদের বেশী সংখ্যক হবে পরবর্তীদের মধ্যে থেকে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ٤١
(৪১) আর যারা বাম দিকের দল, কতই না হতভাগা হবে এই বাম দিকের দল। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي سَمُومٖ وَحَمِيمٖ ٤٢
(৪২) তারা থাকবে প্রখর বাষ্পের মধ্যে এবং উত্তপ্ত পানির মধ্যে (৫৬. আল ওয়াক্বিয়া : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ٤٣
(৪৩) এবং ধোঁয়াময় কুন্ডলীর ছায়ায়। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ٤٤
(৪৪) সেই ধোঁয়াময় কুন্ডলী শীতল নয় এবং আরামদায়ক নয়। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ٤٥
(৪৫) নিশ্চয় তারা এর আগে ভোগ-বিলাসে মগ্ন ছিলো। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ٤٦
(৪৬) আর তারা সর্বদাই ঘোরতর পাপকর্মে লেগেই থাকতো। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٤٧
(৪৭) আর তারা বলতো, “কী! আমরা যখন মরে মাটি ও অস্থি হয়ে যাবো, তখনো কি আমরা পুনরায় জীবিত হবো? (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨
(৪৮) অথবা আমাদের পূর্ব-পুরুষরাও কি পুনরায় জীবিত হবে!” (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ٤٩
(৪৯) আপনি বলুন, “নিশ্চয় পূর্ববর্তী ও পরবর্তীগণ অবশ্যই পুনরায় জীবিত হবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٥٠
(৫০) অবশ্যই তারা সবাই একত্রিত হবে, এক নির্ধারিত দিনে ও নির্দিষ্ট সময়ে।” (৫৬. আল ওয়াক্বিয়া : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা