শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ٦٨
(৬৮) উভয় বাগানের মধ্যে ফল সমূহ, খেজুর ও ডালিম রয়েছে। (৫৫. আর রহমান : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦٩
(৬৯) অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (৫৫. আর রহমান : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ٧٠
(৭০) সেখানে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ থাকবে। (৫৫. আর রহমান : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧١
(৭১) অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (৫৫. আর রহমান : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ٧٢
(৭২) তাঁবুর মধ্যে অবস্থানকারিণী হুরগণ। (৫৫. আর রহমান : ৭২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٣
(৭৩) অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (৫৫. আর রহমান : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ٧٤
(৭৪) ঐ হুরগণকে তাদের পূর্বে কোনো মানুষ ও জ্বিন স্পর্শ করেনি। (৫৫. আর রহমান : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٥
(৭৫) অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (৫৫. আর রহমান : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ٧٦
(৭৬) তারা বেহেশতে মূল্যবান সবুজ গদি ও উৎকৃষ্ট বিছানার উপরে হেলান দিয়ে বসবে। (৫৫. আর রহমান : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٧
(৭৭) অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (৫৫. আর রহমান : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ٧٨
(৭৮) কত কল্যাণময় আপনার প্রভুর নাম, যিনি গৌরব ও সম্মানের অধিকারী। (৫৫. আর রহমান : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৫৬) الواقيـة - আল ওয়াক্বিয়া (ঘটনা)
আয়াতঃ ৯৬
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١
(১) যখন কিয়ামতের ঘটনা ঘটবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ٢
(২) যে কিয়ামতের সংঘটনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। (৫৬. আল ওয়াক্বিয়া : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَافِضَةٞ رَّافِعَةٌ ٣
(৩) কিয়ামত অনেক মানুষের মর্যাদাকে নীচু করে দিবে আবার কারো মর্যাদাকে উঁচু করে দিবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ٤
(৪) যখন পৃথিবী প্রবল ভাবে প্রকম্পিত হবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ٥
(৫) আর পাহাড় সমূহ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ٦
(৬) তারপর পাহাড় সমূহ হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। (৫৬. আল ওয়াক্বিয়া : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ٧
(৭) আর তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। (৫৬. আল ওয়াক্বিয়া : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨
(৮) সুতরাং যারা ডান দিকের দল, কতই না ভাগ্যবান হবে এই ডান দিকের দল। (৫৬. আল ওয়াক্বিয়া : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ٩
(৯) আর যারা বাম দিকের দল, কতই না হতভাগা হবে এই বাম দিকের দল। (৫৬. আল ওয়াক্বিয়া : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠
(১০) আর অগ্রগামী দল তো অগ্রগামীই হবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١
(১১) এই অগ্রগামী দলই আল্লাহর নৈকট্যশীল হবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢
(১২) অনুগ্রহ পূর্ণ বেহেশতের মধ্যে এরা থাকবে, (৫৬. আল ওয়াক্বিয়া : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣
(১৩) তারা বেশী সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে থেকে। (৫৬. আল ওয়াক্বিয়া : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ١٤
(১৪) আর তারা অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্যে থেকে। (৫৬. আল ওয়াক্বিয়া : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ١٥
(১৫) তারা সোনার কারুকার্যময় আসনের উপরে থাকবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ١٦
(১৬) তারা পরস্পর মুখোমুখি হয়ে আসনের উপরে হেলান দিয়ে বসবে। (৫৬. আল ওয়াক্বিয়া : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা