শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ ٢٨
(২৮) আর হে সালেহ! তুমি তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি পানের পালা নির্ধারিত হয়েছে। প্রত্যেককে পানি পান করার জন্যে পালাক্রমে উপস্থিত হতে হবে।” (৫৪. আল ক্বামার : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ ٢٩
(২৯) তারপর তারা তাদের কুদার নামক সঙ্গীকে ডাকলো। তারপর কুদার উটনীকে ধরলো ও উটনীর পায়ের রগ কেটে ফেললো। (৫৪. আল ক্বামার : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ٣٠
(৩০) সুতরাং কেমন কঠোর ছিলো আমার শাস্তি ও আমার সতর্কবাণী! (৫৪. আল ক্বামার : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ ٣١
(৩১) আমি তাদের উপরে একটি মাত্র মহা গর্জন প্রেরণ করেছিলাম। ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীর হাতে নির্মিত শুষ্ক চূর্ণ-বিচূর্ণ ডাল-পালার ন্যায় হয়ে গেলো। (৫৪. আল ক্বামার : ৩১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ٣٢
(৩২) আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৫৪. আল ক্বামার : ৩২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ ٣٣
(৩৩) লূতের জাতি সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিলো। (৫৪. আল ক্বামার : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ ٣٤
(৩৪) আমি লূতের জাতির উপরে এক পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করেছিলাম, তবে লূতের পরিবার ব্যতীত। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম, (৫৪. আল ক্বামার : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ ٣٥
(৩৫) আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি তাকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। (৫৪. আল ক্বামার : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ ٣٦
(৩৬) লূত তাদেরকে আমার প্রচন্ড পাকড়ানো সম্পর্কে সতর্ক করেছিলেন। তারপর তারা আমার সতর্কবাণী সম্পর্কে সন্দেহ করেছিলো। (৫৪. আল ক্বামার : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ٣٧
(৩৭) তারা লূতের কাছে তাঁর অতিথিদেরকে দাবী করেছিলো। তখন আমি তাদের চোখ অন্ধ করে দিলাম। আমি বলেছিলাম, “সুতরাং তোমরা আমার সতর্কবাণী অস্বীকার করার কারণে আমার শাস্তির স্বাদ গ্রহণ করো।” (৫৪. আল ক্বামার : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ ٣٨
(৩৮) ভোর বেলায় লূতের জাতির উপরে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিলো। (৫৪. আল ক্বামার : ৩৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ ٣٩
(৩৯) আমি বলেছিলাম, “সুতরাং তোমরা আমার সতর্কবাণী অস্বীকার করার কারণে আমার শাস্তির স্বাদ গ্রহণ করো।” (৫৪. আল ক্বামার : ৩৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ٤٠
(৪০) আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৫৪. আল ক্বামার : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ ٤١
(৪১) ফিরআউনের জাতির কাছে সতর্ককারীগণ এসেছিলেন। (৫৪. আল ক্বামার : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ ٤٢
(৪২) ফিরআউনের জাতি আমার সকল নিদর্শন সমূহের প্রতি মিথ্যা আরোপ করেছিলো। তারপর আমি পরাক্রমশালী, মহা শক্তিশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। (৫৪. আল ক্বামার : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ ٤٣
(৪৩) হে আরবের অবিশ্বাসীরা! তোমাদের মধ্যকার অবিশ্বাসীরা কি তাদের চাইতে শ্রেষ্ঠ? না কি ধর্ম গ্রন্থের মধ্যে তোমাদের জন্যে কোনো লিখিত অব্যাহতি রয়েছে? (৫৪. আল ক্বামার : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ ٤٤
(৪৪) না কি তারা বলে যে, “আমরা পরস্পরকে সাহায্যকারী অপরাজেয় একটি দল?” (৫৪. আল ক্বামার : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ٤٥
(৪৫) বস্তুত এই দল শীঘ্রই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে। (৫৪. আল ক্বামার : ৪৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ ٤٦
(৪৬) বরং কিয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কিয়ামত অতি কঠোর ও বড় তিক্ত শাস্তির সময়। (৫৪. আল ক্বামার : ৪৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ ٤٧
(৪৭) নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকার গ্রস্ত। (৫৪. আল ক্বামার : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ ٤٨
(৪৮) সেই দিন তাদেরকে তাদের মুখের উপরে ভর দেওয়া অবস্থায় আগুনের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে, “তোমরা জ্বালাময় আগুনের স্বাদ গ্রহণ করো।” (৫৪. আল ক্বামার : ৪৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ٤٩
(৪৯) আমি প্রত্যেক বস্তুকে নির্ধারিত পরিমান অনুসারে সৃষ্টি করেছি। (৫৪. আল ক্বামার : ৪৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা