শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ ٧
(৭) সেই দিন তাদের চোখ অবনত হবে। তারা এমন ভাবে কবর থেকে বের হবে, যেনো তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। (৫৪. আল ক্বামার : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ ٨
(৮) তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। অবিশ্বাসীরা বলবে, “এটা বড় কঠিন দিন।” (৫৪. আল ক্বামার : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ ٩
(৯) তাদের পূর্বে নূহের জাতিও মিথ্যা আরোপ করেছিলো। কাজেই তারা আমার বান্দা নূহের প্রতি মিথ্যা আরোপ করেছিলো ও বলেছিলো, “নূহ তো উন্মাদ।” আর তারা নূহকে হুমকি দিয়েছিলো। (৫৪. আল ক্বামার : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ ١٠
(১০) তারপর নূহ তাঁর প্রভুকে ডেকে বললেন, “নিশ্চয় আমি অক্ষম, অতএব, তুমি আমাকে সাহায্য করো।” (৫৪. আল ক্বামার : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ ١١
(১১) সুতরাং আমি পানি বর্ষণের মাধ্যমে আকাশের দরজাগুলো খুলে দিলাম। (৫৪. আল ক্বামার : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ ١٢
(১২) তারপর আমি ভূমি থেকে ফোয়ারা সমূহ প্রবাহিত করলাম। তারপর সব পানি এক পূর্ব নির্ধারিত কাজের জন্যে মিলিত হলো। (৫৪. আল ক্বামার : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ ١٣
(১৩) আমি নূহকে আরোহণ করালাম তক্তা ও পেরেক বিশিষ্ট জাহাজের উপরে। (৫৪. আল ক্বামার : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ ١٤
(১৪) সেই জাহাজ আমার চোখের সামনে ভেসে চলছিলো। এ ছিলো আমার বান্দা নূহের জন্যে এক প্রতিদান, যাঁকে অস্বীকার করা হয়েছিলো। (৫৪. আল ক্বামার : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٥
(১৫) আমি নূহের এ ঘটনাকে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৫৪. আল ক্বামার : ১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ١٦
(১৬) সুতরাং কেমন কঠোর ছিলো আমার শাস্তি ও আমার সতর্কবাণী! (৫৪. আল ক্বামার : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٧
(১৭) আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৫৪. আল ক্বামার : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ١٨
(১৮) আদ জাতি মিথ্যা আরোপ করেছিলো, কাজেই কেমন কঠোর হয়েছিলো আমার শাস্তি ও সতর্কবাণী! (৫৪. আল ক্বামার : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ ١٩
(১৯) আমি আদ জাতির উপরে প্রচন্ড বিক্ষুব্ধ বাতাস প্রেরণ করেছিলাম, একটানা অশুভ দিনে। (৫৪. আল ক্বামার : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ ٢٠
(২০) ঐ বাতাস মানুষকে উৎপাটিত খেজুর গাছের গুঁড়ির মতো উড়িয়ে নিয়েছিলো। (৫৪. আল ক্বামার : ২০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ٢١
(২১) সুতরাং কেমন কঠোর হয়েছিলো আমার শাস্তি ও আমার সতর্কবাণী! (৫৪. আল ক্বামার : ২১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ٢٢
(২২) আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৫৪. আল ক্বামার : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ ٢٣
(২৩) ছামূদ জাতি সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিলো। (৫৪. আল ক্বামার : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ ٢٤
(২৪) ছামূদ জাতি বলেছিলো, “আমরা কি আমাদের মধ্যে থেকেই একজন মানুষের অনুসরণ করবো? নিশ্চয় আমরা তখন বিপথগামী ও বিকার গ্রস্থদের মধ্যে গণ্য হবো। (৫৪. আল ক্বামার : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ ٢٥
(২৫) আমাদের মধ্যে কি কেবল মাত্র সালেহের উপরেই উপদেশ বাণী অবতীর্ণ করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী ও দাম্ভিক।” (৫৪. আল ক্বামার : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ ٢٦
(২৬) আমি সালেহকে বলেছিলাম, “আগামীকাল শীঘ্রই তারা জানতে পারবে, কে মিথ্যাবাদী ও দাম্ভিক। (৫৪. আল ক্বামার : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ ٢٧
(২৭) আমি তাদেরকে পরীক্ষার জন্যে একটি উটনী প্রেরণ করবো। অতএব, তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য্যধারণ করো। (৫৪. আল ক্বামার : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা