শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ٤٥
(৪৫) আর গ্রন্থের মধ্যে এই ছিলো যে, আল্লাহই পুরুষ ও নারীর যুগল সৃষ্টি করেন, (৫৩. আন নাজম : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ٤٦
(৪৬) একবিন্দু বীর্য থেকে, যখন বীর্যকে স্ববেগে নির্গত করা হয়। (৫৩. আন নাজম : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ٤٧
(৪৭) আর গ্রন্থের মধ্যে এই ছিলো যে, আল্লাহর উপরেই পুনরায় জীবিত করার দায়িত্ব রয়েছে। (৫৩. আন নাজম : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ٤٨
(৪৮) আর গ্রন্থের মধ্যে এই ছিলো যে, আল্লাহই অভাব মুক্ত করেন ও প্রয়োজন মিটান। (৫৩. আন নাজম : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ٤٩
(৪৯) আর গ্রন্থের মধ্যে এই ছিলো যে, আল্লাহই শিরা নামক নক্ষত্রের প্রভু। (৫৩. আন নাজম : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ٥٠
(৫০) আর গ্রন্থের মধ্যে এই ছিলো যে, আল্লাহই পূর্ববর্তী আদ জাতিকে ধ্বংস করেছিলেন। (৫৩. আন নাজম : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ٥١
(৫১) আর ছামূদ জাতিকেও ধ্বংস করেছিলেন। তারপর আল্লাহ তাদের কাউকে অবশিষ্ট রাখেননি। (৫৩. আন নাজম : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ٥٢
(৫২) আর আমি ছামূদ জাতির পূর্বে নূহের জাতিকে ধ্বংস করেছিলাম, নিশ্চয় নূহের জাতি ছিলো আরো অধিক অন্যায়কারী ও বড়ই অবাধ্য। (৫৩. আন নাজম : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ٥٣
(৫৩) আর আল্লাহ লূতের জাতিকে শুন্যে তুলে নিক্ষেপ করে ধ্বংস করেছিলেন। (৫৩. আন নাজম : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٤
(৫৪) তারপর লূতের জাতিকে ভয়াবহ শাস্তি আচ্ছন্ন করে নেয়, যা আচ্ছন্ন করারই ছিলো। (৫৩. আন নাজম : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ٥٥
(৫৫) সুতরাং আপনি আপনার প্রভুর কোন কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ করবেন? (৫৩. আন নাজম : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ٥٦
(৫৬) মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতীতের সতর্ককারীদের মতো একজন সতর্ককারী। (৫৩. আন নাজম : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ٥٧
(৫৭) নিকটে আগমনকারী কিয়ামত নিকটে এসে গেছে। (৫৩. আন নাজম : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ٥٨
(৫৮) আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ এ কিয়ামতের সময়ের প্রকাশকারী নেই। (৫৩. আন নাজম : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩
(৫৯) তোমরা কি তবে এই কুরআনের বর্ণনা নিয়ে বিস্ময়বোধ করছো, (৫৩. আন নাজম : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠
(৬০) আর তোমরা কি হাসছো এবং তোমরা ক্রন্দন করছো না, (৫৩. আন নাজম : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنتُمۡ سَٰمِدُونَ ٦١
(৬১) আর তোমরা কি উদাসীন হয়ে আছো? (৫৩. আন নাজম : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ٦٢
(৬২) সুতরাং এখনও সময় আছে তোমরা আল্লাহকে সেজদা করো এবং তোমরা আল্লাহকে উপাসনা করো। (সেজদা-১৩) (৫৩. আন নাজম : ৬২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৫৪) الـقمـر - আল ক্বামার (চাঁদ)
আয়াতঃ ৫৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ ١
(১) কিয়ামত আসন্ন এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। (৫৪. আল ক্বামার : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ ٢
(২) তারা যদি কোনো নিদর্শন দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় ও বলে, “এটা তো চিরাচরিত জাদু।” (৫৪. আল ক্বামার : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ ٣
(৩) তারা নিদর্শন সমূহের প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে। প্রত্যেক বিষয় যথাসময়ে তার পরিণতিতে পৌঁছাবেই। (৫৪. আল ক্বামার : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ ٤
(৪) তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যার মধ্যে সতর্কবাণী রয়েছে। (৫৪. আল ক্বামার : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ ٥
(৫) এ কুরআন পরিপূর্ণ জ্ঞান, তারপরেও এ সতর্কবাণী অবিশ্বাসীদের কোনো উপকারে আসে না। (৫৪. আল ক্বামার : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ ٦
(৬) অতএব, আপনি অবিশ্বাসীদের থেকে মুখ ফিরিয়ে নিন। সেই দিন এক আহবানকারী এক অপ্রিয় পরিণামের দিকে আহবান করবে। (৫৪. আল ক্বামার : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা