(২৮) অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা অনুমান ব্যতীত অন্য কিছুরই অনুসরণ করে না। অথচ সত্যের ব্যাপারে অনুমান কোনো উপকারে আসে না। (৫৩. আন নাজম : ২৮)
- ব্যাখ্যা
(২৯) অতএব যে ব্যক্তি আমার স্মরণ থেকে ফিরে যায় ও যে ব্যক্তি পার্থিব জীবন ব্যতীত অন্য কিছুই কামনা করে না, এমন ব্যক্তি থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। (৫৩. আন নাজম : ২৯)
- ব্যাখ্যা
(৩০) তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার প্রভুই ভালো জানেন, কে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়েছে আর তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। (৫৩. আন নাজম : ৩০)
- ব্যাখ্যা
(৩১) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যে। যারা মন্দ কাজ করেছে তিনি তাদেরকে সেই অনুযায়ী প্রতিদান দিবেন। আর যারা ভালো কাজ করেছে তিনি তাদেরকে, ভালো পুরস্কার দিয়ে প্রতিদান দিবেন। (৫৩. আন নাজম : ৩১)
- ব্যাখ্যা
(৩২) যারা বড় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে কেবল মাত্র ছোট পাপ করা ব্যতীত, সেই ক্ষেত্রে নিশ্চয় আপনার প্রভু ক্ষমা করার ব্যপারে সীমাহীন। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, তখন থেকে যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে ভ্রণরূপে ছিলে। অতএব তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্র দাবি করো না। তিনি ভালো জানেন তোমাদের মধ্যে কে আল্লাহকে বেশী ভয় করে। (৫৩. আন নাজম : ৩২)
- ব্যাখ্যা
, হাদিস