শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৫৩) الـنجـم - আন নাজম (তারা)
আয়াতঃ ৬২
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ١
(১) তারকার শপথ, যখন তা অদৃশ্য হয়, (৫৩. আন নাজম : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ٢
(২) তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। (৫৩. আন নাজম : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ٣
(৩) তিনি প্রবৃত্তির তাড়নায় নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। (৫৩. আন নাজম : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ٤
(৪) এ কুরআন রসূলের প্রতি এক ওহী। (৫৩. আন নাজম : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ٥
(৫) তাঁকে শিক্ষা দান করেন অত্যন্ত প্রবল শক্তিশালী ফেরেশতা জিবরিল, (৫৩. আন নাজম : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ٦
(৬) যিনি অনেক শক্তির অধিকারী, কাজেই ফেরেশতা জিবরিল নিজ আকৃতিতে প্রকাশ পেলেন। (৫৩. আন নাজম : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ٧
(৭) আর ফেরেশতা জিবরিল ছিলেন উর্ধ্ব দিগন্তে, (৫৩. আন নাজম : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ٨
(৮) তারপর তিনি নিকটবর্তী হলেন, তারপর তিনি রসূলের দিকে ঝুঁকে গেলেন। (৫৩. আন নাজম : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ٩
(৯) তখন তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিলো অথবা আরো কম। (৫৩. আন নাজম : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ١٠
(১০) তখন আল্লাহ রসূলের প্রতি যা ওহী করবার, তা ওহী করলেন। (৫৩. আন নাজম : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ١١
(১১) রসূলের অন্তর ঐ বিষয়ে মিথ্যা বলেনি, যা তিনি দেখেছিলেন। (৫৩. আন নাজম : ১১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ١٢
(১২) তোমরা কি তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ঐ বিষয়ের উপর বিতর্ক করবে, যা তিনি দেখেছেন? (৫৩. আন নাজম : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ١٣
(১৩) অবশ্যই রসূল ফেরেশতা জিবরিল কে অবতরণের সময় আরেকবার দেখেছিলেন, (৫৩. আন নাজম : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ١٤
(১৪) দিগন্তের গাছের নিকটে, (৫৩. আন নাজম : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ١٥
(১৫) ঐ গাছের নিকটে রয়েছে বসবাসের বেহেশত। (৫৩. আন নাজম : ১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ١٦
(১৬) যখন গাছটি ফেরেশতাগণ দ্বারা আচ্ছন্ন ছিলো, যে ফেরেশতাগণ দ্বারা গাছটিকে আচ্ছন্ন করা হয়। (৫৩. আন নাজম : ১৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ١٧
(১৭) রসূলের দৃষ্টি বিভ্রম হয়নি এবং তিনি সীমালঙ্ঘনও করেননি। (৫৩. আন নাজম : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ١٨
(১৮) অবশ্যই রসূল তাঁর প্রভুর নিদর্শন গুলোর মধ্যে বড় নিদর্শন গুলো দেখেছেন। (৫৩. আন নাজম : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ ١٩
(১৯) সুতরাং তোমরা কি ভেবে দেখেছো লাত ও উযযা সম্পর্কে (৫৩. আন নাজম : ১৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ٢٠
(২০) এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? (৫৩. আন নাজম : ২০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ٢١
(২১) পুত্র সন্তান কি তোমাদের জন্যে আর কন্যা সন্তান আল্লাহর জন্যে? (৫৩. আন নাজম : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ٢٢
(২২) তাহলে তো এটা বড় অন্যায় বণ্টন! (৫৩. আন নাজম : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ٢٣
(২৩) এগুলো কতগুলো নাম ব্যতীত অন্য কিছুই নয়, যা তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষরা নামকরণ করেছো। এ নামকরণ সম্পর্কে আল্লাহ কোনো দলীল অবতীর্ণ করেননি। তারা অনুমান ও যা তাদের অন্তর সমূহ কামনা করে তা ব্যতীত অন্য কিছুরই অনুসরণ করে না। অথচ অবশ্যই তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে পথ-নির্দেশ এসে গেছে। (৫৩. আন নাজম : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ٢٤
(২৪) না কি মানুষের জন্যে তাই প্রাপ্য, যা সে কামনা করে? (৫৩. আন নাজম : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ٢٥
(২৫) অতএব, পরকালের শেষ পরিনতি ও ইহকালের প্রথম পরিনতি আল্লাহর হাতেই রয়েছে। (৫৩. আন নাজম : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ٢٦
(২৬) আকাশের মধ্যে কত যে ফেরেশতা রয়েছে। তাদের সুপারিশ কোনো কাজে আসে না, তবে এ ব্যতীত যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা অনুমতি দেন ও আল্লাহ যাকে পছন্দ করেন। (৫৩. আন নাজম : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা