শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ٣٢
(৩২) এ মিথ্যা কথা বলার বিষয়ে, তাদের বুদ্ধি কি তাদেরকে আদেশ করে? না কি তারা সীমালঙ্ঘনকারী জাতি? (৫২. আত্ব তূর : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ ٣٣
(৩৩) না কি তারা বলে যে, “এ কুরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে রচনা করেছেন?” বরং তারা আল্লাহকে বিশ্বাস করে না। (৫২. আত্ব তূর : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ ٣٤
(৩৪) যদি তারা সত্যবাদী হয়, তাহলে তারা এ কুরআনের অনুরূপ কোনো বাণী রচনা করে নিয়ে আসুক। (৫২. আত্ব তূর : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ ٣٥
(৩৫) তারা কি কোনো কিছুর সাহায্য ব্যতীত সৃষ্টি হয়েছে, না কি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? (৫২. আত্ব তূর : ৩৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ ٣٦
(৩৬) না কি তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা আল্লাহকে বিশ্বাস করে না। (৫২. আত্ব তূর : ৩৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ ٣٧
(৩৭) না কি তাদের কাছে আপনার প্রভুর ধনভান্ডার রয়েছে? না কি তারাই সব কিছুর নিয়ন্ত্রক? (৫২. আত্ব তূর : ৩৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ ٣٨
(৩৮) না কি তাদের কাছে কোনো সিঁড়ি আছে, যার উপরে আরোহণ করে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তা শুনতে পায়? সুতরাং থাকলে তাদের কোনো একজন শ্রবণকারী সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক। (৫২. আত্ব তূর : ৩৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ ٣٩
(৩৯) না কি আল্লাহর জন্যে কন্যা সন্তান রয়েছে আর তোমাদের জন্যে পুত্র সন্তান রয়েছে? (৫২. আত্ব তূর : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ٤٠
(৪০) না কি আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান, ফলে জরিমানার কারণে তারা ভারাক্রান্ত হয়ে গেছে? (৫২. আত্ব তূর : ৪০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ٤١
(৪১) না কি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, ফলে তারা তা লিপিবদ্ধ করে? (৫২. আত্ব তূর : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ ٤٢
(৪২) না কি তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা আল্লাহকে অবিশ্বাস করে, তার নিজেরাই চক্রান্তের শিকার হবে। (৫২. আত্ব তূর : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ٤٣
(৪৩) না কি আল্লাহ ব্যতীত তাদের জন্যে অন্য কোনো উপাস্য আছে? তারা যাকে অংশীদার করে, আল্লাহ তা থেকে পবিত্র। (৫২. আত্ব তূর : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ ٤٤
(৪৪) তারা যদি আকাশের কোনো খন্ডকে ভেঙ্গে পড়তে দেখে, তাহলে তারা বলে, “এ তো পুঞ্জীভুত মেঘ।” (৫২. আত্ব তূর : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ ٤٥
(৪৫) অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, যে পর্যন্ত না, তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায়, যখন তারা ভয়ের কারণে সেই দিন বেহুশ হয়ে যাবে। (৫২. আত্ব তূর : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ٤٦
(৪৬) সেই দিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। (৫২. আত্ব তূর : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٤٧
(৪৭) নিশ্চয় যারা অন্যায় করেছে তাদের জন্যে এছাড়া আরো শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। (৫২. আত্ব তূর : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ ٤٨
(৪৮) আপনি আপনার প্রভুর নির্দেশ আসা পর্যন্ত ধৈর্য্যধারণ করুন। নিশ্চয় আপনি আমার দৃষ্টির সামনে আছেন। যখন আপনি শয্যা ত্যাগ করে নামাযের জন্যে উঠে দাঁড়ান, তখন আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করুন। (৫২. আত্ব তূর : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ ٤٩
(৪৯) আর রাতের কিছু অংশে ও তারকা গুলো অস্তমিত হওয়ার সময় ফজরে আপনি তাঁর পবিত্রতা ঘোষণা করুন। (৫২. আত্ব তূর : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা