শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ ١٥
(১৫) সুতরাং এ শাস্তি কি জাদু, না কি তোমরা চোখে দেখছো না? (৫২. আত্ব তূর : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ١٦
(১৬) তোমরা এতে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য্যধারণ করো অথবা তোমরা ধৈর্য্যধারণ না করো, তোমাদের জন্যে উভয়ই সমান। তোমাদেরকে তোমাদের কৃতকর্ম অনুযায়ী প্রতিফল দেয়া হচ্ছে।” (৫২. আত্ব তূর : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ ١٧
(১৭) নিশ্চয় পরহেযগাররা অনুগ্রহে ভরা বেহেশতের মধ্যে থাকবে। (৫২. আত্ব তূর : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ١٨
(১৮) তাদের প্রভু তাদেরকে যা দিয়েছেন, সেই জন্যে তারা সুখ উপভোগ করতে থাকবে। আর তাদের প্রভু তাদেরকে ভয়ঙ্কর আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন। (৫২. আত্ব তূর : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ١٩
(১৯) তাদেরকে বলা হবে, “তোমাদের কৃতকর্মের কারণে তোমরা তৃপ্তি সহকারে আহার করো ও পান করো।” (৫২. আত্ব তূর : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ٢٠
(২০) তারা শ্রেণীবদ্ধ ভাবে সাজানো সিংহাসনের উপরে হেলান দিয়ে বসবে। আর আমি তাদেরকে আয়ত-লোচনা হুরদের সাথে বিয়ে দিয়ে দিবো। (৫২. আত্ব তূর : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ ٢١
(২১) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও যাদের সন্তানরা ধর্ম বিশ্বাসে তাদের অনুসরণ করে, আমি তাদেরকে তাদের সন্তানদের সাথে মিলন ঘটিয়ে দিবো। আমি তাদের জন্যে তাদের কর্ম থেকে প্রতিদানের কোনো কিছুই কমিয়ে দিবো না। প্রত্যেক ব্যক্তিই ঐ জন্যে দায়ী থাকবে, যা সে অর্জন করেছে। (৫২. আত্ব তূর : ২১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ ٢٢
(২২) আমি তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে ফল ও গোস্ত প্রদান করবো। (৫২. আত্ব তূর : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ ٢٣
(২৩) সেখানে তারা একে অপরকে পানপাত্র আদান প্রদান করবে। সেখানে কোনো অসার কথাবার্তা থাকবে না আর কোনো পাপ কাজও থাকবে না। (৫২. আত্ব তূর : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ ٢٤
(২৪) তাদের সেবার জন্যে কিশোররা তাদের চারিদিকে ঘুরবে, ঐ কিশোররা যেনো সুরক্ষিত মুক্তা সদৃশ। (৫২. আত্ব তূর : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ٢٥
(২৫) তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। (৫২. আত্ব তূর : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ ٢٦
(২৬) বিশ্বাসীরা বলবে, “নিশ্চয় আমরা ইতিপূর্বে আমাদের পরিবারের মধ্যে দোযখ সম্পর্কে ভীত ছিলাম। (৫২. আত্ব তূর : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ ٢٧
(২৭) তারপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে গরম আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। (৫২. আত্ব তূর : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ ٢٨
(২৮) নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। নিশ্চয় তিনি অনুগ্রহশীল, অতি দয়ালু।” (৫২. আত্ব তূর : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ ٢٩
(২৯) অতএব, আপনি উপদেশ দান করুন। কেননা আপনার প্রভুর অনুগ্রহে আপনি গণক ও উন্মাদ নন। (৫২. আত্ব তূর : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ ٣٠
(৩০) তারা কি বলে যে, “মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন কবি। আমরা তাঁর মৃত্যুর অপেক্ষা করছি?” (৫২. আত্ব তূর : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ ٣١
(৩১) আপনি বলুন, “তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।” (৫২. আত্ব তূর : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা