শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ٥٢
(৫২) এইভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনি কোনো রসূল এসেছে, ঐ অবিশ্বাসীরা এ কথা বলেছে যে, “এরা হয় জাদুকর অথবা পাগল।” (৫১. আয যারিয়াত : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ٥٣
(৫৩) তারা কি তবে একজন অপর জনকে কেবল মাত্র এ কথাই বলার উপদেশ দিয়ে গেছে? বরং তারা হচ্ছে অবাধ্য জাতি। (৫১. আয যারিয়াত : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ٥٤
(৫৪) অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না। (৫১. আয যারিয়াত : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ٥٥
(৫৫) এবং আপনি উপদেশ দিতে থাকুন, কেননা নিশ্চয়, উপদেশ দান বিশ্বাসীদের উপকারে আসবে। (৫১. আয যারিয়াত : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦
(৫৬) আমি মানুষ ও জ্বিন জাতিকে আমার উপাসনা করার জন্যে সৃষ্টি করেছি। (৫১. আয যারিয়াত : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧
(৫৭) আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না আর আমি চাই না যে, তারা আমাকে খাওয়াবে। (৫১. আয যারিয়াত : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
(৫৮) নিশ্চয় আল্লাহই তো জীবিকা দাতা, সকল ক্ষমতার অধিকারী, মহা শক্তিশালী। (৫১. আয যারিয়াত : ৫৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ٥٩
(৫৯) সুতরাং যারা অন্যায় করেছে, নিশ্চয় তাদের জন্যে নির্ধারিত শাস্তির এক অংশ রয়েছে, তাদের পূর্ববর্তী সঙ্গীদের শাস্তির অংশের ন্যায়। কাজেই তারা যেনো আমার কাছে শাস্তি তাড়াতাড়ি না চায়। (৫১. আয যারিয়াত : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ٦٠
(৬০) অতএব, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের জন্যে তাদের ঐ দিনটির কারণে দুর্ভোগ, যে দিনের অঙ্গীকার তাদেরকে দেওয়া হয়েছে। (৫১. আয যারিয়াত : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৫২) الـطور - আত্ব তূর (তূর পাহাড়)
আয়াতঃ ৪৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلطُّورِ ١
(১) শপথ তূর পাহাড়ের, (৫২. আত্ব তূর : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكِتَٰبٖ مَّسۡطُورٖ ٢
(২) শপথ ঐ লিখিত আমলনামার, (৫২. আত্ব তূর : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي رَقّٖ مَّنشُورٖ ٣
(৩) যা উন্মুক্ত পাতার মধ্যে রয়েছে, (৫২. আত্ব তূর : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ ٤
(৪) শপথ বাইতুল মামুরের, (৫২. আত্ব তূর : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ ٥
(৫) শপথ আকাশের, (৫২. আত্ব তূর : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ ٦
(৬) শপথ উত্তাল সমুদ্রের, (৫২. আত্ব তূর : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ ٧
(৭) নিশ্চয় আপনার প্রভুর শাস্তি অবশ্যই ঘটবে, (৫২. আত্ব তূর : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّا لَهُۥ مِن دَافِعٖ ٨
(৮) এ শাস্তির জন্যে কোনো প্রতিরোধকারী নেই। (৫২. আত্ব তূর : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا ٩
(৯) সেই দিন আকাশ প্রবলভাবে প্রকম্পিত হবে। (৫২. আত্ব তূর : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا ١٠
(১০) আর পাহাড় সমূহ চলমান হবে। (৫২. আত্ব তূর : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١١
(১১) সুতরাং সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্যে দুর্ভোগ হবে, (৫২. আত্ব তূর : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ ١٢
(১২) যারা এমন যে তারা বৃথা বিতর্কের মধ্যে খেলা করছে। (৫২. আত্ব তূর : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا ١٣
(১৩) সেই দিন তাদেরকে দোযখের আগুনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। (৫২. আত্ব তূর : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ ١٤
(১৪) আর বলা হবে, “এই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা বলেছিলে, (৫২. আত্ব তূর : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা