শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ٣١
(৩১) ইব্রাহীম বললেন, “হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের আসল উদ্দেশ্য কী?” (৫১. আয যারিয়াত : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ ٣٢
(৩২) ফেরেশতারা বললো, “নিশ্চয় আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি, (৫১. আয যারিয়াত : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ ٣٣
(৩৩) যেনো আমরা তাদের উপরে পাকা মাটির ঢিলা বর্ষণ করি। (৫১. আয যারিয়াত : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ ٣٤
(৩৪) যা সীমালঙ্ঘন-কারীদের জন্যে আপনার প্রভুর কাছে নির্ধারিত আছে।” (৫১. আয যারিয়াত : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٣٥
(৩৫) তারপর সেখানে যারা বিশ্বাসী ছিলো, আমি তাদেরকে নিরাপদে বের করে আনলাম। (৫১. আয যারিয়াত : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ ٣٦
(৩৬) কিন্তু সেখানে একটি পরিবার ব্যতীত আমি আর কোনো মুসলিম পাইনি। (৫১. আয যারিয়াত : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٣٧
(৩৭) যারা বেদনাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি। (৫১. আয যারিয়াত : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ٣٨
(৩৮) নিদর্শন রয়েছে মূসার ঘটনার মধ্যেও, যখন আমি তাঁকে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে ফিরআউনের কাছে প্রেরণ করেছিলাম। (৫১. আয যারিয়াত : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ ٣٩
(৩৯) কিন্তু ফিরআউন তার ক্ষমতার কারণে মুখ ফিরিয়ে নিলো ও বললো, “মূসা হয় একজন জাদুকর অথবা একজন পাগল।” (৫১. আয যারিয়াত : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ ٤٠
(৪০) তখন আমি ফিরআউনকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। বস্তুত ফিরআউন অভিযুক্ত ছিলো। (৫১. আয যারিয়াত : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ ٤١
(৪১) আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনার মধ্যেও, যখন আমি তাদের উপরে অশুভ বাতাস প্রেরণ করেছিলাম। (৫১. আয যারিয়াত : ৪১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ ٤٢
(৪২) সেই বাতাস যার উপরে এসে পড়েছিলো, তার কোনো কিছুই অবশিষ্ট রেখে দেয়নি, তবে কেবল মাত্র এ ব্যতীত যে, সেই বাতাস তাকে ছাইয়ের মতো করে দিয়েছিলো। (৫১. আয যারিয়াত : ৪২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ ٤٣
(৪৩) আর নিদর্শন রয়েছে ছামূদ জাতির ঘটনার মধ্যেও, যখন তাদেরকে বলা হয়েছিলো, “তোমরা কিছুকাল মজা উপভোগ করে নাও।” (৫১. আয যারিয়াত : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ٤٤
(৪৪) তারপর ছামূদ জাতি তাদের প্রভুর আদেশ সম্পর্কে অমান্য করলো, ফলে তাদেরকে বজ্রপাত পাকড়াও করলো আর তারা ঐ শাস্তিকে দেখছিলো। (৫১. আয যারিয়াত : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ٤٥
(৪৫) তারপর ছামূদ জাতি দাঁড়াতে সক্ষম হলো না আর তারা সাহায্য প্রাপ্তও হলো না। (৫১. আয যারিয়াত : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ٤٦
(৪৬) আর আমি ইতিপূর্বে নূহের জাতিকে ধ্বংস করেছি। নিশ্চয় তারা অবাধ্য জাতি ছিলো। (৫১. আয যারিয়াত : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ٤٧
(৪৭) আর আমি হাত দিয়ে আকাশ নির্মাণ করেছি আর নিশ্চয় আমি ব্যাপক ক্ষমতাশালী। (৫১. আয যারিয়াত : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ ٤٨
(৪৮) আর আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি। কাজেই আমি কত সুন্দর বিস্তারকারী। (৫১. আয যারিয়াত : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٤٩
(৪৯) আর আমি প্রত্যেক বস্তুর মধ্যে জোড়া সৃষ্টি করেছি, যেনো তোমরা উপদেশ গ্রহণ করো। (৫১. আয যারিয়াত : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ٥٠
(৫০) সুতরাং আপনি বলে দিন, “তোমরা আল্লাহর দিকে এগিয়ে চলো। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী। (৫১. আয যারিয়াত : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ٥١
(৫১) তোমরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য বানিয়ো না। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী।” (৫১. আয যারিয়াত : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা