শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ ٧
(৭) অনেক পথ বিশিষ্ট আকাশের শপথ, (৫১. আয যারিয়াত : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ ٨
(৮) নিশ্চয় তোমরা বিরোধপূর্ণ কথায় লিপ্ত রয়েছো। (৫১. আয যারিয়াত : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ ٩
(৯) যে ব্যক্তি ইতিপূর্বেই সত্য থেকে বিমুখ হয়েছে, সেই ব্যক্তিই এ কুরআন থেকে বিমুখ হয়। (৫১. আয যারিয়াত : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ ١٠
(১০) অনুমানকারীরা ধ্বংস হোক, (৫১. আয যারিয়াত : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ ١١
(১১) এরাই তারা, যারা মূর্খতার মধ্যে উদাসীন হয়ে আছে। (৫১. আয যারিয়াত : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ ١٢
(১২) তারা আপনাকে জিজ্ঞাসা করে, “বিচারের দিন কবে হবে?” (৫১. আয যারিয়াত : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ ١٣
(১৩) সেই দিন তাদেরকে আগুনে উত্তপ্ত করা হবে, (৫১. আয যারিয়াত : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ١٤
(১৪) সেই দিন তাদেরকে বলা হবে, “তোমরা তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করো। এইটিই ঐ শাস্তি, যাকে তোমরা দ্রুত করতে চেয়েছিলে।” (৫১. আয যারিয়াত : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ ١٥
(১৫) নিশ্চয় পরহেযগাররা বেহেশত ও ঝর্ণা সমূহের মধ্যে থাকবে। (৫১. আয যারিয়াত : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ ١٦
(১৬) তারা ঐ বেহেশত উপভোগ করতে থাকবে, যা তাদের প্রভু তাদেরকে দিবেন। নিশ্চয় তারা এর আগে সৎকর্মশীল ছিলো, (৫১. আয যারিয়াত : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ١٧
(১৭) তারা এমন ছিলো যে, তারা রাতের সামান্য অংশেই ঘুমাতো, (৫১. আয যারিয়াত : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ ١٨
(১৮) আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো, (৫১. আয যারিয়াত : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ١٩
(১৯) আর তাদের সম্পদের মধ্যে ভিখারীদের ও বঞ্চিতদের অধিকার ছিলো। (৫১. আয যারিয়াত : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ ٢٠
(২০) আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসীদের জন্যে পৃথিবীর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে, (৫১. আয যারিয়াত : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ ٢١
(২১) আর তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন সমূহ রয়েছে। তবুও কি তোমরা নিদর্শন সমূহ চেয়ে দেখবে না? (৫১. আয যারিয়াত : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ ٢٢
(২২) আকাশের মধ্যে তোমাদের জন্যে জীবিকা ও যা তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছে তার সব কিছু রয়েছে। (৫১. আয যারিয়াত : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ ٢٣
(২৩) অতএব নভোমন্ডল ও ভূমন্ডলের প্রভুর শপথ, নিশ্চয় কুরআনের এ কথাগুলো অবশ্যই সত্য, তার মতো সত্য, যেমন তোমরা সত্য কথাবার্তা বলো। (৫১. আয যারিয়াত : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤
(২৪) আপনার কাছে ইব্রাহীমের নিকট প্রেরিত সম্মানিত অতিথি ফেরেশতাদের বর্ণনা এসেছে কি? (৫১. আয যারিয়াত : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ ٢٥
(২৫) যখন ফেরেশতারা ইব্রাহীমের কাছে উপস্থিত হলো, তারপর তারা বললো, “আপনার উপরে শান্তি বর্ষিত হোক”। তখন ইব্রাহীম বললেন, “আপনাদেরও উপরে শান্তি বর্ষিত হোক, হে অপরিচিত লোক।” (৫১. আয যারিয়াত : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ ٢٦
(২৬) তারপর ইব্রাহীম তাঁর স্ত্রীর কাছে ছুটে গেলেন, তারপর একটি ঘিয়ে ভাজা মোটা বাছুর নিয়ে এলেন। (৫১. আয যারিয়াত : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ٢٧
(২৭) তারপর ইব্রাহীম ঘিয়ে ভাজা মোটা বাছুরকে তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন, “আপনারা খাচ্ছেন না কেনো?” (৫১. আয যারিয়াত : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ ٢٨
(২৮) সুতরাং ইব্রাহীম তাদের সম্পর্কে ভয় অনুভব করলেন। ফেরেশতারা বললো, “আপনি ভয় করবেন না”। ফেরেশতারা ইব্রাহীমকে একজন জ্ঞানবান পুত্র সন্তান ইসহাকের সুসংবাদ দিলো। (৫১. আয যারিয়াত : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ ٢٩
(২৯) তারপর ইব্রাহীমের স্ত্রী বিলাপ করতে করতে তাদের কাছে এগিয়ে এলো, তারপর নিজের গাল চাপড়িয়ে বলতে লাগলো, “আমি তো একজন বৃদ্ধা ও বন্ধ্যা কেমন করে আমার সন্তান হবে।” (৫১. আয যারিয়াত : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ ٣٠
(৩০) ফেরেশতারা বললো, “আপনার প্রভু এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।” (৫১. আয যারিয়াত : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা