শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ ٣٦
(৩৬) আমি এদের পূর্বে কত যে জাতিকে ধ্বংস করেছি। তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিলো এবং তারা দেশে-দেশে ভ্রমণ করতো। সুতরাং আমার শাস্তি থেকে রক্ষার জন্যে তাদের কোনো পালানোর জায়গা ছিলো কি? (৫০. ক্বাফ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ ٣٧
(৩৭) নিশ্চয় এর মধ্যে তার জন্যে উপদেশ রয়েছে, যে ব্যক্তি কুরআন পাঠের সময় কুরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করে ও তার অনুধাবন করার মতো হৃদয় রয়েছে। (৫০. ক্বাফ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ ٣٨
(৩৮) আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এই দুইয়ের মধ্যে সব কিছুকে ছয় দিনে সৃষ্টি করেছি আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। (৫০. ক্বাফ : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ ٣٩
(৩৯) সুতরাং তারা যা কিছু বলে, তার উপরে আপনি ধৈর্য্যধারণ করুন এবং আপনি সূর্য উদয়ের পূর্বে ফজরের নামাযে ও সূর্য অস্ত হওয়ার পূর্বে যোহর ও আছরের নামাযে আপনার প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করুন। (৫০. ক্বাফ : ৩৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ ٤٠
(৪০) আপনি রাতের কিছু অংশে মাগরিব, এশা ও তাহাজ্জুতের নামাযে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং ফরজ নামায ও নফল নামাযের পরেও তাঁর পবিত্রতা ঘোষণা করুন। (৫০. ক্বাফ : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ ٤١
(৪১) তোমরা মনোযোগ দিয়ে শুনো, সেই দিন একজন আহবানকারী ফেরেশতা ইসরাফিল তোমাদেরকে তোমাদের নিকটবর্তী স্থান থেকে আহবান করবে। (৫০. ক্বাফ : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ ٤٢
(৪২) সেই দিন মানুষ ও জ্বিন সত্যিই সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে। এটাই তোমাদেরকে কবর থেকে পুনরায় জীবিত করে বের হওয়ার দিন। (৫০. ক্বাফ : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ ٤٣
(৪৩) নিশ্চয় আমিই জীবন দান করি ও আমিই মৃত্যু ঘটাই এবং আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। (৫০. ক্বাফ : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ ٤٤
(৪৪) সেই দিন পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, কবরে মধ্যে থেকে মানুষ ছুটাছুটি করে বের হবে। এই হচ্ছে মহা সমাবেশ, যা ঘটানো আমার জন্যে অতি সহজ ব্যাপার। (৫০. ক্বাফ : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ ٤٥
(৪৫) তারা যা বলে, তা আমি ভালো ভাবেই জানি। আপনি তাদের উপর জবর-দস্তিকারী নন। সুতরাং যে ব্যক্তি আমার সতর্ক বাণীকে ভয় করে, আপনি তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দান করুন। (৫০. ক্বাফ : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৫১) الذاريات - আয যারিয়াত (বিক্ষিপ্তকারী বাতাস)
আয়াতঃ ৬০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا ١
(১) বিক্ষীপ্তকারী বাতাসের শপথ, যা বিক্ষীপ্ত করে ধুলাবালি উড়িয়ে নিয়ে যায়। (৫১. আয যারিয়াত : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا ٢
(২) তারপর পানি বহনকারী মেঘের শপথ, যে পানির বোঝা বয়ে নিয়ে যায়। (৫১. আয যারিয়াত : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا ٣
(৩) তারপর চলমান নৌকা সমূহের শপথ, যে নৌকা সহজে চলমান। (৫১. আয যারিয়াত : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا ٤
(৪) তারপর প্রত্যেক বিষয় বন্টনকারী ফেরেশতাগণের শপথ, যারা প্রত্যেক বিষয় সঠিক ভাবে বন্টন করে। (৫১. আয যারিয়াত : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ ٥
(৫) নিশ্চয় তোমাদেরকে প্রদত্ত অঙ্গীকার অবশ্যই সত্য। (৫১. আয যারিয়াত : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ ٦
(৬) আর নিশ্চয় ন্যায় বিচার অবশ্যই সংঘটিত হবে। (৫১. আয যারিয়াত : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা