শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ ١٦
(১৬) আমি মানুষ সৃষ্টি করেছি ও মানুষের মন তাকে যা কুমন্ত্রণা দেয়, তা আমি জানি আর আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও তখন অধিক নিকটবর্তী হই, (৫০. ক্বাফ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ ١٧
(১৭) যখন দুইজন লিপিবদ্ধকারী ফেরেশতা মানুষের ঘাড়ে ডানে ও বামে বসে মানুষের আমল গ্রহণ করে। (৫০. ক্বাফ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨
(১৮) মানুষ এমন কোনো কথাই উচ্চারণ করে না, যে কথা তার কাছে সদা প্রস্তুত প্রহরী ফেরেশতা লিখে রাখে না। (৫০. ক্বাফ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ ١٩
(১৯) মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে। তখন মানুষকে বলা হবে, “এটাই ঐ মৃত্যু, যা থেকে তুমি পালিয়ে বেরাতে।” (৫০. ক্বাফ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ ٢٠
(২০) আর শিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে। এটা হবে ঐ দিন, যে দিন সম্পর্কে আমার সতর্ক বাণী ছিলো। (৫০. ক্বাফ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ ٢١
(২১) আর তখন প্রত্যেক ব্যক্তি আমার কাছে এমন ভাবে আসবে যে, তার সঙ্গে একজন চালক ফেরেশতা ও একজন সাক্ষী ফেরেশতা থাকবে। (৫০. ক্বাফ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ ٢٢
(২২) আমি বলবো, “অবশ্যই তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। সুতরাং এখন আমি তোমার কাছ থেকে তোমার চোখের আবরণ সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে।” (৫০. ক্বাফ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ ٢٣
(২৩) আর তার সঙ্গী ফেরেশতা বলবে, “আমার কাছে যে আমলনামা প্রস্তুত ছিলো, তা এই।” (৫০. ক্বাফ : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ ٢٤
(২৪) সেই দিন আমি ঐ দুই ফেরেশতাদেরকে বলবো, “তোমরা উভয়ে এমন প্রত্যেককে দোযখের মধ্যে নিক্ষেপ করো, যারা অবিশ্বাসী, বিদ্রোহী, (৫০. ক্বাফ : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ ٢٥
(২৫) মঙ্গলজনক কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, সন্দেহকারী, (৫০. ক্বাফ : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ ٢٦
(২৬) যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য উপাস্য গ্রহণ করে, সুতরাং তোমরা উভয় এদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো।” (৫০. ক্বাফ : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ٢٧
(২৭) তার সঙ্গী শয়তান বলবে, “হে আমাদের প্রভু, আমি তাকে অবাধ্য বানাইনি। কিন্তু সে নিজেই সুদূর বিভ্রান্তির মধ্যে ছিলো।” (৫০. ক্বাফ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ ٢٨
(২৮) আল্লাহ বলবেন, “তোমরা আমার সামনে বিতর্ক করো না। আমি ইতিপূর্বেই তোমাদের কাছে আমার সতর্ক বাণী পাঠিয়ে ছিলাম। (৫০. ক্বাফ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ٢٩
(২৯) আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি অন্যায়কারী নই।” (৫০. ক্বাফ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ ٣٠
(৩০) সেই দিন আমি দোযখকে বলবো, “তুমি কি পূর্ণ হয়ে গিয়েছো?” দোযখ বলবে, “আরো বেশী কিছু আছে কি?” (৫০. ক্বাফ : ৩০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ ٣١
(৩১) আর আল্লাহ ভীরুদের জন্যে বেহেশতকে তাদের নিকটে উপস্থিত করা হবে। (৫০. ক্বাফ : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ ٣٢
(৩২) সেই দিন বিশ্বাসীদেরকে বলা হবে, “এইটিই ঐ বেহেশত, যার অঙ্গীকার এমন প্রত্যেক আল্লাহ অভিমুখী ও আল্লাহর সীমা রক্ষাকারীকে দেওয়া হয়েছিলো, (৫০. ক্বাফ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ ٣٣
(৩৩) যে ব্যক্তি না দেখে দয়াময় আল্লাহকে ভয় করতো ও আল্লাহর কাছে বিনীত হৃদয়ে উপস্থিত হতো। (৫০. ক্বাফ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ ٣٤
(৩৪) তোমরা এ বেহেশতে শান্তিতে প্রবেশ করো। এটাই চিরস্থায়ী বসবাসের জন্যে প্রবেশ করার দিন।” (৫০. ক্বাফ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ ٣٥
(৩৫) তারা সেখানে যা চাইবে, তাই তাদের জন্যে পাবে আর আমার কাছে আরো অধিক রয়েছে। (৫০. ক্বাফ : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা