শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا ٢٩
(২৯) মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহর রসূল। আর যারা রসূলের সাথে রয়েছে, তারা অবিশ্বাসীদের প্রতি কঠোর, তাদের নিজেদের মধ্যে পরস্পর অনুগ্রহশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত অবস্থায় দেখবেন। তাদের মুখমন্ডলে সেজদার চিহ্ন স্পষ্ট হয়ে আছে। তাওরাতের মধ্যে তাদের দৃষ্টান্ত এরূপ। আর ইঞ্জীলের মধ্যে তাদের দৃষ্টান্ত হচ্ছে, যেমন একটি শস্যবীজ, এ শস্যবীজ থেকে নির্গত হয় তার চারাগাছ। তারপর এ চারাগাছ শক্ত ও মজবুত হয়। তারপর চারাগাছ তার কান্ডের উপরে খাড়া হয় আর চাষীদেরকে আনন্দে অবাক করে দেয়। যেনো আল্লাহ বিশ্বাসীদের দ্বারা অবিশ্বাসীদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের অঙ্গীকার দিয়েছেন। (৪৮. আল ফাতহ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৪৯) الحُـجُـرات - আল হুজুরাত (বাসগৃহ)
আয়াতঃ ১৮
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيِ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ١
(১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা কোনো বিষয়ে আল্লাহ ও তাঁর রসূলের আগ বেড়ে যেও না এবং তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। (৪৯. আল হুজুরাত : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَرۡفَعُوٓاْ أَصۡوَٰتَكُمۡ فَوۡقَ صَوۡتِ ٱلنَّبِيِّ وَلَا تَجۡهَرُواْ لَهُۥ بِٱلۡقَوۡلِ كَجَهۡرِ بَعۡضِكُمۡ لِبَعۡضٍ أَن تَحۡبَطَ أَعۡمَٰلُكُمۡ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ٢
(২) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা নবীর কন্ঠস্বরের উপর তোমাদের কন্ঠস্বর উঁচু করো না। আর তোমরা একে অপরের সঙ্গে যেরূপ উঁচু স্বরে কথা বলো, নবীর সঙ্গে সেরূপ উঁচু স্বরে কথা বলো না। ফলে তোমাদের কর্ম সমূহ বাতিল হয়ে যাবে এবং তোমরা তখন তা বুঝতেও পারবে না। (৪৯. আল হুজুরাত : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصۡوَٰتَهُمۡ عِندَ رَسُولِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمۡتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمۡ لِلتَّقۡوَىٰۚ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٌ ٣
(৩) নিশ্চয় যারা আল্লাহর রসূলের সামনে তাদের নিজেদের কন্ঠস্বর নীচু করে, এরাই হচ্ছে তারা, যাদের অন্তরকে আল্লাহ পরহেযগারীতার জন্যে পরীক্ষা করেছেন। তাদের জন্যে ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। (৪৯. আল হুজুরাত : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلۡحُجُرَٰتِ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ٤
(৪) নিশ্চয় যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উচুস্বরে ডাকে, তাদের অধিকাংশই সঠিক জ্ঞান রাখে না। (৪৯. আল হুজুরাত : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা