(১৬) মরুবাসীদের মধ্যে থেকে যারা হুদায়বিয়ার সন্ধির সময় ঘরে বসে পিছনে থেকে গিয়েছিলো, আপনি তাদেরকে বলে দিন, “শীঘ্রই তোমাদেরকে প্রবল শারিরীক শক্তির অধিকারী জাতির সাথে যুদ্ধ করতে ডাকা হবে। তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে, যতক্ষণ না, তারা আত্মসমর্পণ করে। তখন যদি তোমরা আল্লাহর নির্দেশ পালন করো, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। আর যদি তোমরা ফিরে যাও, যেমন ইতিপূর্বে তোমরা ফিরে গিয়েছিলে, তবে আল্লাহ তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। (৪৮. আল ফাতহ : ১৬)
- ব্যাখ্যা
(১৭) তবে অন্ধের উপরে কোনো অপরাধ নেই ও খোঁড়ার উপরেও কোনো অপরাধ নেই আর রোগীর উপরেও কোনো অপরাধ নেই, যদি তারা যুদ্ধে না যায়। আর যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে, তবে তাকে আল্লাহ এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। আর যে ব্যক্তি ফিরে যাবে, তবে তাকে আল্লাহ বেদনাদায়ক শাস্তি দিবেন। (৪৮. আল ফাতহ : ১৭)
- ব্যাখ্যা
(১৮) অবশ্যই আল্লাহ বিশ্বাসীদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা হুদায়বিয়ার প্রান্তরে গাছের নিচে আপনার কাছে শপথ করলো। সুতরাং আল্লাহ তা জানতেন, যা তাদের অন্তরের মধ্যে ছিলো। তারপর তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে পুরস্কার স্বরূপ খয়বার জয়ের আসন্ন বিজয় দান করলেন। (৪৮. আল ফাতহ : ১৮)
- ব্যাখ্যা
, হাদিস
(১৯) আর আল্লাহ বিশ্বাসীদেরকে বিশাল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদের সুসংবাদ দিলেন, যা তারা খয়বার জয়ের সময় লাভ করবে। বস্তুত আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৪৮. আল ফাতহ : ১৯)
- ব্যাখ্যা
(২০) আল্লাহ তোমাদেরকে বিশাল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদের অঙ্গীকার দিয়েছেন, যা তোমরা লাভ করবে। সুতরাং তিনি এই যুদ্ধলব্ধ সম্পদ প্রাপ্তি তোমাদের জন্যে দ্রুত করবেন। আর তিনি তোমাদের থেকে শত্রু পক্ষের লোকদের হাত ঠেকিয়ে রেখেছেন। আর যেনো এটা বিশ্বাসীদের জন্যে এক নিদর্শন হয় ও তিনি তোমাদেরকে সরল পথে পরিচালিত করেন। (৪৮. আল ফাতহ : ২০)
- ব্যাখ্যা
(২১) আর অন্য আরো একটি বিজয় রয়েছে, যে মক্কার উপরে এখনো তোমরা বিজয় আনতে সক্ষম হওনি, অবশ্যই আল্লাহ ঐ বিজয়কে পরিবেষ্টন করে আছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৪৮. আল ফাতহ : ২১)
- ব্যাখ্যা
(২২) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা যদি হুদায়বিয়ার সন্ধির সময় তোমাদের সঙ্গে যুদ্ধ করতো, তাহলে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যেতো। তারপর তখন তারা তাদের জন্যে কোনো অভিভাবক ও কোনো সাহায্যকারী পেতো না। (৪৮. আল ফাতহ : ২২)
- ব্যাখ্যা
(২৩) বিশ্বাসীদেরকে বিজয় দান করা হচ্ছে আল্লাহর রীতি, যা ইতিপূর্বেও গত হয়েছে। আর আপনি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবেন না। (৪৮. আল ফাতহ : ২৩)
- ব্যাখ্যা