(২) যেনো আল্লাহ আপনার জন্যে আপনার অতীত ও ভবিষ্যত ত্রুটি সমূহ ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তাঁর স্বীয় অনুগ্রহ পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। (৪৮. আল ফাতহ : ২)
- ব্যাখ্যা
, হাদিস
(৪) তিনিই আল্লাহ, যিনি বিশ্বাসীদের অন্তরের মধ্যে প্রশান্তি অবতীর্ণ করেন, যেনো আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের সাথে আরো বিশ্বাস বেড়ে যায়। নভোমন্ডল ও ভূমন্ডলের বাহিনী সমূহ আল্লাহর জন্যেই। আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (৪৮. আল ফাতহ : ৪)
- ব্যাখ্যা
, হাদিস
(৫) বিশ্বাস এজন্যে বেড়ে যায়, যেনো তিনি বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন বেহেশতে প্রবেশ করান, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আর যেনো তিনি তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করে দেন। বস্তুত আল্লাহর কাছে এটাই হচ্ছে মহা সাফল্য। (৪৮. আল ফাতহ : ৫)
- ব্যাখ্যা
, হাদিস
(৬) আর যেনো তিনি দ্বিমুখী পুরুষ ও দ্বিমুখী নারী, অংশীবাদী পুরুষ ও অংশীবাদি নারীদেরকে শাস্তি দেন, যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা করে। তাদের জন্যে মন্দ পরিণাম রয়েছে। আল্লাহ তাদের উপর রাগান্নিত হয়েছেন এবং আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন ও তাদের জন্যে দোযখ প্রস্তুত করে রেখেছেন। বস্তুত দোযখ হচ্ছে অতি মন্দ ঠিকানা। (৪৮. আল ফাতহ : ৬)
- ব্যাখ্যা
(৯) যেনো তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস করো এবং রসূলকে সাহায্য ও সম্মান করো। আর তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। (৪৮. আল ফাতহ : ৯)
- ব্যাখ্যা