শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَوۡ نَشَآءُ لَأَرَيۡنَٰكَهُمۡ فَلَعَرَفۡتَهُم بِسِيمَٰهُمۡۚ وَلَتَعۡرِفَنَّهُمۡ فِي لَحۡنِ ٱلۡقَوۡلِۚ وَٱللَّهُ يَعۡلَمُ أَعۡمَٰلَكُمۡ ٣٠
(৩০) আমি যদি ইচ্ছা করতাম, তাহলে অবশ্যই আমি আপনাকে ঐ দ্বিমুখীদেরকে দেখাতাম, তখন আপনি অবশ্যই তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন। আপনি অবশ্যই তাদের কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন। বস্তুত আল্লাহ তোমাদের কাজ সমূহকে ভালো ভাবেই জানেন। (৪৭. মোহাম্মদ : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَنَبۡلُوَنَّكُمۡ حَتَّىٰ نَعۡلَمَ ٱلۡمُجَٰهِدِينَ مِنكُمۡ وَٱلصَّٰبِرِينَ وَنَبۡلُوَاْ أَخۡبَارَكُمۡ ٣١
(৩১) আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো, যে পর্যন্ত না, আমি তোমাদের মধ্যে থেকে সংগ্রাম-কারীদেরকে ও ধৈর্য্যশীলদেরকে জানতে পারি আর যে পর্যন্ত না আমি তোমাদের অবস্থা পরীক্ষা করতে পারি। (৪৭. মোহাম্মদ : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّواْ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَىٰ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗا وَسَيُحۡبِطُ أَعۡمَٰلَهُمۡ ٣٢
(৩২) নিশ্চয় যারা আল্লাহকে অবিশ্বাস করে ও আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং তাদের কাছে সৎপথ সুস্পষ্ট করার পরেও রসূলের বিরোধিতা করে, তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর শীঘ্রই তিনি তাদের কাজ সমূহকে ব্যর্থ করে দিবেন। (৪৭. মোহাম্মদ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَلَا تُبۡطِلُوٓاْ أَعۡمَٰلَكُمۡ ٣٣
(৩৩) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহর আনুগত্য করো ও রসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের কাজ সমূহকে নষ্ট করো না। (৪৭. মোহাম্মদ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ ٣٤
(৩৪) নিশ্চয় যারা আল্লাহকে অবিশ্বাস করে ও আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, তারপর তারা অবিশ্বাসী থাকা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। (৪৭. মোহাম্মদ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا تَهِنُواْ وَتَدۡعُوٓاْ إِلَى ٱلسَّلۡمِ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ وَٱللَّهُ مَعَكُمۡ وَلَن يَتِرَكُمۡ أَعۡمَٰلَكُمۡ ٣٥
(৩৫) সুতরাং তোমরা মনোবল হারিয়ো না ও শত্রুদের প্রতি সন্ধির আহবান করো না। তোমরাই শত্রুদের উপরে বিজয়ী থাকবে। আল্লাহ তোমাদের সঙ্গেই আছেন। আর তিনি কখনোই তোমাদের কাজ সমূহকে ব্যর্থ করবেন না। (৪৭. মোহাম্মদ : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ يُؤۡتِكُمۡ أُجُورَكُمۡ وَلَا يَسۡـَٔلۡكُمۡ أَمۡوَٰلَكُمۡ ٣٦
(৩৬) নিশ্চয় পার্থিব জীবন তো কেবল খেলা ও তামাশা মাত্র। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো ও ভয় করো, তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের উত্তম প্রতিদান দিবেন। আর এর বিনিময়ে তিনি তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ চান না। (৪৭. মোহাম্মদ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن يَسۡـَٔلۡكُمُوهَا فَيُحۡفِكُمۡ تَبۡخَلُواْ وَيُخۡرِجۡ أَضۡغَٰنَكُمۡ ٣٧
(৩৭) তিনি যদি তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ চাইতেন, তারপর তোমাদেরকে চাপ দিতেন, তাহলে তোমরা কৃপণতা করতে আর তখন তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দিতেন। (৪৭. মোহাম্মদ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم ٣٨
(৩৮) তোমরা শুনে রেখো, তোমরাই তো তারা, যাদেরকে আহবান করা হচ্ছে, যেনো তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তারপরেও তোমাদের মধ্যে এমনো লোক রয়েছে যারা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে। সুতরাং যারা কৃপণতা করছে, নিশ্চয় তারা কেবল মাত্র তাদের নিজেদের বিরুদ্ধেই কৃপণতা করছে। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত এবং তোমরা হচ্ছো অভাব গ্রস্থ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের স্থলে অন্য জাতিকে পরিবর্তন করে দিবেন, তারপর তারা তোমাদের মতো অবাধ্য হবে না। (৪৭. মোহাম্মদ : ৩৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা