(২) আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, সৎকাজ করে আর তাদের প্রভুর পক্ষ থেকে যে সত্য কুরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে ঐ কুরআনের প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কাজ সমূহকে তাদের থেকে দূর করে দেন। আর আল্লাহ তাদের অবস্থা ভালো করে দেন। (৪৭. মোহাম্মদ : ২)
- ব্যাখ্যা
(৩) এটা এ কারণে যে, যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা মিথ্যার অনুসরণ করে। আর এ কারণে যে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা তাদের প্রভুর পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করে। এইভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করে থাকেন। (৪৭. মোহাম্মদ : ৩)
- ব্যাখ্যা
(৪) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তোমরা যখন তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তোমরা তাদের গর্দানের উপর আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদেরকে পরাজিত করো, তখন তোমরা তাদেরকে শক্ত করে বেধে ফেলো। তারপর হয় তোমরা তাদেরকে সদয় ভাবে মুক্তি দান করো, না হয় তোমরা তাদের নিকট হতে মুক্তিপণ গ্রহণ করো। তোমরা যুদ্ধ করো যে পর্যন্ত না, যুদ্ধের সময় শত্রুপক্ষ তাদের অস্ত্র নামিয়ে দেয় ও আত্মসমর্পণ করে। এটাই আল্লাহর বিধান। আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তোমাদের কিছু সংখ্যককে কিছু সংখ্যকের দ্বারা পরীক্ষা করতে চান। সুতরাং যাদেরকে আল্লাহর পথে শহীদ করা হয়, আল্লাহ কখনোই তাদের কাজ সমূহকে ব্যর্থ করে দিবেন না। (৪৭. মোহাম্মদ : ৪)
- ব্যাখ্যা
(৭) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন আর তিনি তোমাদের পা সমূহকে সুদৃঢ় করবেন। (৪৭. মোহাম্মদ : ৭)
- ব্যাখ্যা
(৯) এটা এজন্যে যে, আল্লাহ যে কুরআন অবতীর্ণ করেছেন, তারা ঐ কুরআনকে অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাদের কাজ সমূহকে ব্যর্থ করে দিবেন। (৪৭. মোহাম্মদ : ৯)
- ব্যাখ্যা
(১০) তবে কি তারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করেনি, তাহলে তারা দেখতে পেতো যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিলো? আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছেন আর অবিশ্বাসীদের অবস্থা এর অনুরূপই হবে। (৪৭. মোহাম্মদ : ১০)
- ব্যাখ্যা