শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ إِحۡسَٰنًاۖ حَمَلَتۡهُ أُمُّهُۥ كُرۡهٗا وَوَضَعَتۡهُ كُرۡهٗاۖ وَحَمۡلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهۡرًاۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرۡبَعِينَ سَنَةٗ قَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَصۡلِحۡ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبۡتُ إِلَيۡكَ وَإِنِّي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ١٥
(১৫) আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে আর তাকে কষ্ট করে জন্ম দিয়েছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার দুধ ছাড়াতে ত্রিশ মাস লেগেছে। অবশেষে সে যখন তার যৌবনে পৌঁছে ও চল্লিশ বছরে পৌঁছে যায়, তখন সে বলে, “হে আমার প্রভু, আমাকে এরূপ ভাগ্য দান করো, যেনো আমি তোমার ঐ অনুগ্রহের জন্যে কৃতজ্ঞ হই, যা তুমি আমার ও আমার পিতা-মাতার উপরে দান করেছো। যেনো আমি এমন সৎকাজ করতে পারি, যা তুমি পছন্দ করো। আমার সন্তানদের মধ্যে আমার জন্যে কল্যাণ দান করো। নিশ্চয় আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করলাম ও নিশ্চয় আমি তোমার অনুগত হলাম।” (৪৬. আল আহক্বাফ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمۡ فِيٓ أَصۡحَٰبِ ٱلۡجَنَّةِۖ وَعۡدَ ٱلصِّدۡقِ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ١٦
(১৬) এরাই তারা যাদের থেকে আমি ভালো কাজ গুলোকে গ্রহণ করে থাকি এবং মন্দ কাজ গুলোকে উপেক্ষা করে থাকি। তারা বেহেশতের বাসিন্দাদের মধ্যে থাকবে। সেই সত্য অঙ্গীকারের কারণে, যা তাদেরকে অঙ্গীকার দেওয়া হতো। (৪৬. আল আহক্বাফ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٧
(১৭) আর যে ব্যক্তি তার পিতা-মাতাকে বলে, “ধিক তোমাদের উভয়ের জন্যে, তোমরা কি আমাকে প্রতিশ্রুতি দাও যে, আমি পুনরায় জীবিত হয়ে কবর থেকে বের হবো, অথচ ইতিপূর্বে আমার আগে বহু লোক গত হয়ে গেছে?” তার পিতা-মাতা আল্লাহর সাহায্য কামনা করে ও সন্তানকে বলে, “আফসোস তোমার জন্যে! তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো। নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য।” তখন ঐ সন্তান বলে, “এ তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত অন্য কিছুই নয়।” (৪৬. আল আহক্বাফ : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ ١٨
(১৮) জ্বিন ও মানুষের মধ্যে থেকে যারা ইতিপূর্বে এদের আগে গত হয়ে গেছে ও যাদের উপরে শাস্তির বাণী বাস্তবায়িত হয়েছে, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত ছিলো। (৪৬. আল আহক্বাফ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ١٩
(১৯) প্রত্যেকের জন্যে তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদার বিভিন্ন স্তর রয়েছে। যেনো আল্লাহ তাদেরকে তাদের কাজের জন্যে পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি অন্যায় করা হবে না। (৪৬. আল আহক্বাফ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَذۡهَبۡتُمۡ طَيِّبَٰتِكُمۡ فِي حَيَاتِكُمُ ٱلدُّنۡيَا وَٱسۡتَمۡتَعۡتُم بِهَا فَٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَفۡسُقُونَ ٢٠
(২০) যারা ইতিপূর্বে আল্লাহকে অবিশ্বাস করেছিলো, সেই দিন তাদেরকে দোযখের আগুনের কাছে উপস্থিত করা হবে। সেই দিন তাদেরকে বলা হবে, “তোমরা তোমাদের সুখ তোমাদের পার্থিব জীবনেই শেষ করেছো আর তোমরা সেগুলোকে ভোগ করেছো। সুতরাং আজ তোমাদেরকে অপমানজনক শাস্তির মাধ্যমে প্রতিদান দেওয়া হবে। যেহেতু তোমরা পৃথিবীর মধ্যে অন্যায় ভাবে অহঙ্কার করতে আর যেহেতু তোমরা সীমালঙ্ঘন করতে।” (৪৬. আল আহক্বাফ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা