শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُواْ لَهُمۡ أَعۡدَآءٗ وَكَانُواْ بِعِبَادَتِهِمۡ كَٰفِرِينَ ٦
(৬) যখন মানুষকে হাশরের মাঠে একত্রিত করা হবে, তখন ঐ উপাস্যরা এদের শত্রু হবে আর তখন উপাস্যরা এদের উপাসনাকে অস্বীকার করবে। (৪৬. আল আহক্বাফ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ هَٰذَا سِحۡرٞ مُّبِينٌ ٧
(৭) যখন অবিশ্বাসীদের কাছে আমার সুস্পষ্ট বাণী সমূহ পাঠ করে শুনানো হয়, তখন তাদের কাছে সত্য আসার পরেও তারা বলে, “এ কুরআন তো স্পষ্ট জাদু।” (৪৬. আল আহক্বাফ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٨
(৮) তারা কি বলে যে, “মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কুরআনকে রচনা করেছেন?” আপনি বলুন, “যদি আমি এ কুরআনকে রচনা করে থাকি, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার ব্যাপারে তোমাদের কোনো ক্ষমতা নেই। তোমরা যে বিষয়ে আলোচনা করো, ঐ বিষয়ে আল্লাহ ভালো জানেন। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি ক্ষমাশীল, অতি দয়ালু।” (৪৬. আল আহক্বাফ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ مَا كُنتُ بِدۡعٗا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدۡرِي مَا يُفۡعَلُ بِي وَلَا بِكُمۡۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ٩
(৯) আপনি বলুন, “আমি তো রসূলদের মধ্যে থেকে কোনো নতুন রসূল নই। আমি জানি না, আমার ও তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। আমার প্রতি যা ওহী করা হয়, তা ব্যতীত আমি অন্য কোনো কিছুর অনুসরণ করি না। আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী।” (৪৬. আল আহক্বাফ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ وَكَفَرۡتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ مِثۡلِهِۦ فَـَٔامَنَ وَٱسۡتَكۡبَرۡتُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ١٠
(১০) আপনি বলুন, “তোমরা ভেবে দেখেছো কি, যদি এ কুরআন আল্লাহর পক্ষ থেকে হয় ও তোমরা এ কুরআনের প্রতি অবিশ্বাস করো অথচ ইসরাঈলের বংশধরদের মধ্যে একজন সাক্ষী এর অনুরূপ গ্রন্থের উপর সাক্ষ্য দেয়, তারপর সে এ কুরআনের উপর বিশ্বাস করে; অথচ তোমরা অহঙ্কার করো, তবে তোমাদের চেয়ে বড় অন্যায়কারী আর কে হবে? নিশ্চয় আল্লাহ অন্যায়কারী জাতিকে পথ দেখান না। (৪৬. আল আহক্বাফ : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ لَوۡ كَانَ خَيۡرٗا مَّا سَبَقُونَآ إِلَيۡهِۚ وَإِذۡ لَمۡ يَهۡتَدُواْ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفۡكٞ قَدِيمٞ ١١
(১১) অবিশ্বাসীরা বিশ্বাসীদের সম্পর্কে বলে, “যদি এ ধর্ম ভালো হতো, তবে সাধারন লোকেরা আমাদেরকে পিছনে ফেলে এ ধর্মের প্রতি এগিয়ে যেতে পারতো না।” যেহেতু তারা এ কুরআনের মাধ্যমে সুপথ পায়নি, তাই শীঘ্রই তারা বলবে, “এই কুরআন হচ্ছে এক পুরাতন মিথ্যা কাহিনী।” (৪৬. আল আহক্বাফ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةٗۚ وَهَٰذَا كِتَٰبٞ مُّصَدِّقٞ لِّسَانًا عَرَبِيّٗا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُواْ وَبُشۡرَىٰ لِلۡمُحۡسِنِينَ ١٢
(১২) এর আগে মূসার গ্রন্থ তাওরাত ছিলো পথ প্রদর্শক ও দয়া স্বরূপ। আর এই কুরআন আরবী ভাষায় ঐ তাওরাতের সমর্থক, যেনো কুরআন জালিমদেরকে সতর্ক করতে পারে। আর যেনো কুরআন সৎকর্মীদেরকে সুসংবাদ দান করতে পারে। (৪৬. আল আহক্বাফ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ١٣
(১৩) নিশ্চয় যারা বলে, “আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ”, তারপর এই বিশ্বাসের উপর অবিচল থাকে, সুতরাং তাদের উপরে কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। (৪৬. আল আহক্বাফ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٤
(১৪) এরাই হচ্ছে বেহেশতের বাসিন্দা! তারা সেখানে চিরকাল থাকবে। বেহেশত তাদের ঐ কাজের কারণে প্রতিদান, যা তারা করতো। (৪৬. আল আহক্বাফ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা