শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৪৫) الجاثية - আল জাছিয়া (নতজানু)
আয়াতঃ ৩৭
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

حمٓ ١
(১) হা, মীম। (৪৫. আল জাছিয়া : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ٢
(২) পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে ধর্ম গ্রন্থ রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। (৪৫. আল জাছিয়া : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ ٣
(৩) নিশ্চয় নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে বিশ্বাসীদের জন্যে নিদর্শন রয়েছে। (৪৫. আল জাছিয়া : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ٤
(৪) আর জীবজন্তুর মধ্যে থেকে যা কিছু আল্লাহ চারিদিকে ছড়িয়ে দিয়েছেন এবং তোমাদের সৃষ্টির মধ্যেও, দৃঢ় বিশ্বাসী জাতির জন্যে নিদর্শন রয়েছে। (৪৫. আল জাছিয়া : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ٥
(৫) রাত ও দিনের পরিবর্তনের মধ্যে আর আল্লাহ আকাশ থেকে জীবিকা হিসেবে যে বৃষ্টি প্রেরণ করেন, তারপর ঐ বৃষ্টি দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পরে পুনরায় জীবিত করেন, এসবের মধ্যে আর বাতাসের পরিবর্তনের মধ্যেও, জ্ঞানী জাতির জন্যে নিদর্শন রয়েছে। (৪৫. আল জাছিয়া : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ ٦
(৬) এগুলো হচ্ছে আল্লাহর বাণী, যা আমি আপনার কাছে যথাযথ ভাবে পাঠ করছি। সুতরাং আল্লাহ ও তাঁর বাণীর পরে তারা আর কোন কথার উপরে বিশ্বাস করবে। (৪৫. আল জাছিয়া : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ٧
(৭) প্রত্যেক মিথ্যাবাদী পাপিদের জন্যে আফসোস! (৪৫. আল জাছিয়া : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ ٨
(৮) যে ব্যক্তি আল্লাহর বাণী তার কাছে পঠিত হতে শুনে, তারপর সে অহঙ্কারের মধ্যে অটল থাকে, যেনো সে আল্লাহর ঐ বাণীকে শুনেনি। সুতরাং আপনি তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। (৪৫. আল জাছিয়া : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ٩
(৯) যখন সে আমার বাণী থেকে কোনো কিছু জানতে পায়, তখন সে তা ঠাট্টা রূপে গ্রহণ করে। এদের জন্যেই অপমানকর শাস্তি রয়েছে। (৪৫. আল জাছিয়া : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ١٠
(১০) তাদের পিছনে দোযখ রয়েছে। তারা যা অর্জন করেছে, তা তাদের কোনো কাজে আসবে না। তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, তারা কোনো কাজে আসবে না। আর তাদের জন্যে মহা শাস্তি রয়েছে। (৪৫. আল জাছিয়া : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ ١١
(১১) এ কুরআনই হচ্ছে পথ-নির্দেশ, যারা তাদের প্রভুর বাণী সমূহ অস্বীকার করে, তাদের জন্যে নিকৃষ্ট বেদনাদায়ক শাস্তি রয়েছে। (৪৫. আল জাছিয়া : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ١٢
(১২) তিনিই আল্লাহ, যিনি সমুদ্রকে তোমাদের জন্যে অধীন করে দিয়েছেন, যেনো তাঁর আদেশক্রমে সমুদ্রের মধ্যে জাহাজ চলতে পারে। আর তোমরা যেনো তাঁর অনুগ্রহ অনুসন্ধান করো ও তোমরা যেনো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। (৪৫. আল জাছিয়া : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ١٣
(১৩) তিনি নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুকে তাঁর পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ তোমাদের অধীন করে দিয়েছেন। নিশ্চয় এর মধ্যে চিন্তাশীল জাতির জন্যে নিদর্শন রয়েছে। (৪৫. আল জাছিয়া : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা