শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ ٤٠
(৪০) নিশ্চয় বিচারের দিন হচ্ছে তাদের সবারই নির্ধারিত সময়। (৪৪. আদ দুখান : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ٤١
(৪১) সেই দিন কোনো বন্ধুই কোনো বন্ধুর কোনো উপকারে আসবে না আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। (৪৪. আদ দুখান : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٤٢
(৪২) তবে আল্লাহ যাদের প্রতি দয়া করবেন, তারা ব্যতীত। নিশ্চয় তিনি পরাক্রমশালী, অতি দয়ালু। (৪৪. আদ দুখান : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ ٤٣
(৪৩) নিশ্চয় কাটা যুক্ত গাছ (৪৪. আদ দুখান : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

طَعَامُ ٱلۡأَثِيمِ ٤٤
(৪৪) সকল পাপীর খাদ্য হবে; (৪৪. আদ দুখান : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ ٤٥
(৪৫) সেই খাদ্য গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। (৪৪. আদ দুখান : ৪৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ٤٦
(৪৬) ফুটন্ত গরম পানির মতো ফুটতে থাকবে। (৪৪. আদ দুখান : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ٤٧
(৪৭) আমি ফেরেশতাদেরকে বলবো, “একে ধরো এবং ভয়ঙ্কর আগুনের মাঝখানে টেনে নিয়ে যাও, (৪৪. আদ দুখান : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ٤٨
(৪৮) তারপর তোমরা তার মাথার উপরে ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।” (৪৪. আদ দুখান : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ٤٩
(৪৯) আমি অবিশ্বাসীদেরকে বলবো, “তুমি শাস্তির স্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে সম্ভ্রান্ত, সম্মানিত। (৪৪. আদ দুখান : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ ٥٠
(৫০) নিশ্চয় এ হচ্ছে ঐ শাস্তি, যে শাস্তি সম্পর্কে তোমরা সন্দেহ করতে।” (৪৪. আদ দুখান : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ٥١
(৫১) নিশ্চয় পরহেযগাররা নিরাপদ স্থানের মধ্যে থাকবে, (৪৪. আদ দুখান : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ٥٢
(৫২) বাগান ও ঝর্ণা সমূহের মধ্যে। (৪৪. আদ দুখান : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ٥٣
(৫৩) তারা চিকন ও পুরু রেশমী বস্ত্র পরিধান করবে, তারা পরস্পরের মুখোমুখি হয়ে বসবে। (৪৪. আদ দুখান : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ٥٤
(৫৪) এরূপই হবে আর আমি তাদেরকে লাজুক চোখের হূরদের সাথে জোড়া মিলিয়ে দিবো। (৪৪. আদ দুখান : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ٥٥
(৫৫) তারা সেখানে শান্ত মনে প্রত্যেক গাছের বিভিন্ন ফল আনতে বলবে। (৪৪. আদ দুখান : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ٥٦
(৫৬) তারা প্রথম মৃত্যু ব্যতীত সেখানে আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আর আল্লাহ তাদেরকে ভয়ঙ্কর আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন। (৪৪. আদ দুখান : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٥٧
(৫৭) আপনার প্রভুর পক্ষ থেকে এ বেহেশত হচ্ছে এক মহা অনুগ্রহ। এ বেহেশত হচ্ছে সেই প্রতিশ্রুত মহা সাফল্য, যা আল্লাহ বিশ্বাসীদেরকে সুসংবাদ দিয়েছিলেন। (৪৪. আদ দুখান : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٥٨
(৫৮) নিশ্চয় আমি আপনার ভাষায় এ কুরআনকে সহজ করে দিয়েছি, যেনো তারা উপদেশ গ্রহণ করে। (৪৪. আদ দুখান : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ٥٩
(৫৯) সুতরাং আপনি আল্লাহর আদেশের অপেক্ষা করুন, নিশ্চয় তারাও আল্লাহর শাস্তির জন্যে অপেক্ষা করছে। (৪৪. আদ দুখান : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা