শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ١٩
(১৯) মূসা আরও বলেছিলেন যে, “তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে এক সুস্পষ্ট দলিল নিয়ে এসেছি। (৪৪. আদ দুখান : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ٢٠
(২০) নিশ্চয় আমি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে আশ্রয় চাচ্ছি, তোমরা যেনো আমাকে পাথর মেরে হত্যা না করো। (৪৪. আদ দুখান : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ ٢١
(২১) তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না করো, তবে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো।” (৪৪. আদ দুখান : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ ٢٢
(২২) তারপর মূসা তাঁর প্রভুকে ডেকে বললেন যে, “এরা হচ্ছে এক অপরাধী জাতি।” (৪৪. আদ দুখান : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ ٢٣
(২৩) আমি মূসাকে বললাম, “তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়ো। নিশ্চয় তোমাদের পিছনে ধাওয়া করা হবে। (৪৪. আদ দুখান : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ ٢٤
(২৪) তুমি সমুদ্রকে শান্ত অবস্থায় পিছনে রেখে যাও। নিশ্চয় তারা হচ্ছে এমন এক বাহিনী, যারা নিমজ্জিত হবে।” (৪৪. আদ দুখান : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ ٢٥
(২৫) ফিরআউনের জাতি কত যে বাগান ও ঝর্ণা পিছনে ফেলে গিয়েছিলো, (৪৪. আদ দুখান : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ ٢٦
(২৬) আর কত যে শস্যক্ষেত্র ও মনোরম বাসস্থান তারা ফেলে গিয়েছিলো। (৪৪. আদ দুখান : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ ٢٧
(২৭) আর কত যে ভোগ সামগ্রী তারা ফেলে গিয়েছিলো, যেখানে তারা আনন্দ-ফুর্তি করতো। (৪৪. আদ দুখান : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ ٢٨
(২৮) তাদের পরিণাম এমনিই হয়েছিলো। আর আমি এগুলোর উত্তরাধিকারী বানিয়ে ছিলাম অন্য এক জাতিকে। (৪৪. আদ দুখান : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ ٢٩
(২৯) তারপর তাদের জন্যে আকাশ ও পৃথিবীর কেউ কাঁদেনি আর তারা অবকাশ প্রাপ্তও হয়নি। (৪৪. আদ দুখান : ২৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ٣٠
(৩০) আর আমি ইসরাঈলের সন্তানদেরকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছিলাম। (৪৪. আদ দুখান : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ ٣١
(৩১) ফিরআউনের শাস্তি থেকে। নিশ্চয় ফিরআউন ছিলো সীমালঙ্ঘন-কারীদের মধ্যে শীর্ষস্থানীয়। (৪৪. আদ দুখান : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ٣٢
(৩২) আমি জেনেশুনে ইসরাঈলের সন্তানদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। (৪৪. আদ দুখান : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ ٣٣
(৩৩) আর আমি তাদেরকে এমন নিদর্শন সমূহ দিয়েছিলাম, যার মধ্যে এক সুস্পষ্ট পরীক্ষা ছিলো। (৪৪. আদ দুখান : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ ٣٤
(৩৪) নিশ্চয় এই অবিশ্বাসীরা বলে থাকে, (৪৪. আদ দুখান : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ ٣٥
(৩৫) “আমাদের এই প্রথম মৃত্যু ব্যতীত আর কোনো মৃত্যু নেই এবং আমরা পুনরায় জীবিত হবো না। (৪৪. আদ দুখান : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٣٦
(৩৬) তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে নিয়ে এসো।” (৪৪. আদ দুখান : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ٣٧
(৩৭) এরাই কি শ্রেষ্ঠ, না তুব্বার জাতি ও যারা এদের পূর্ববর্তী ছিলো? নিশ্চয় ওরা অপরাধী ছিলো। আমি ওদেরকে ধ্বংস করেছিলাম। (৪৪. আদ দুখান : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ٣٨
(৩৮) আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, সব কিছুকে ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। (৪৪. আদ দুখান : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٣٩
(৩৯) আমি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই জানে না। (৪৪. আদ দুখান : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা