শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৪৪) الدخان - আদ দুখান (ধোঁয়া)
আয়াতঃ ৫৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

حمٓ ١
(১) হা, মীম। (৪৪. আদ দুখান : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢
(২) সুস্পষ্ট গ্রন্থের শপথ। (৪৪. আদ দুখান : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ٣
(৩) নিশ্চয় আমি এ কুরআনকে এক কল্যাণময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি হচ্ছি সতর্ককারী। (৪৪. আদ দুখান : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ٤
(৪) এ রাতের মধ্যে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়, (৪৪. আদ দুখান : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ٥
(৫) আমার পক্ষ থেকে আদেশক্রমে। নিশ্চয় আমি হচ্ছি কল্যাণ প্রেরণকারী। (৪৪. আদ দুখান : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦
(৬) আপনার প্রভুর পক্ষ থেকে এ কুরআন এক অনুগ্রহ। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৪৪. আদ দুখান : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٧
(৭) নভোমন্ডল, ভূমন্ডল এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, আল্লাহ হচ্ছেন সব কিছুর প্রভু। যদি তোমরা সুনিশ্চিত বিশ্বাসী হও তবে তোমরা বিষয়টি বুঝতে পারবে। (৪৪. আদ দুখান : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٨
(৮) তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবন ও মৃত্যু দান করেন। আল্লাহ তোমাদের এবং তোমাদের পূর্ব-পুরুষদের প্রভু। (৪৪. আদ দুখান : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ ٩
(৯) বরং তারা সন্দেহের মধ্যে পতিত হয়ে কৌতুক করছে। (৪৪. আদ দুখান : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ ١٠
(১০) অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ প্রকাশ্য ধোঁয়া নিয়ে নেমে আসবে, (৪৪. আদ দুখান : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ ١١
(১১) যা মানুষকে ঘিরে ফেলবে। এটা এক বেদনাদায়ক শাস্তি হবে। (৪৪. আদ দুখান : ১১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ ١٢
(১২) সেই দিন মানুষ বলবে, “হে আমাদের প্রভু, আপনি আমাদের উপর থেকে শাস্তি সরিয়ে নিন, নিশ্চয় আমরা এখন বিশ্বাসী হয়ে গেছি।” (৪৪. আদ দুখান : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ١٣
(১৩) এখন তাদের জন্যে কি করে উপদেশ উপকারে আসবে, অথচ ইতিপূর্বে তাদের কাছে স্পষ্ট বর্ণনাকারী রসূল এসেছিলেন। (৪৪. আদ দুখান : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ١٤
(১৪) তারপর তারা রসূল থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলো এবং তারা বলেছিলো, “সে তো একজন শিক্ষাপ্রাপ্ত উম্মাদ, যে ব্যক্তি কেবল মাত্র শিখানো কথা বলে।” (৪৪. আদ দুখান : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ١٥
(১৫) যদি আমি তোমাদের উপর থেকে শাস্তি কিছুটা সরিয়ে দেই, নিশ্চয় তোমরা পুনরায় পূর্বের অস্থায় ফিরে যাবে। (৪৪. আদ দুখান : ১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ ١٦
(১৬) যেদিন আমি প্রবলভাবে পাকড়াও করবো, নিশ্চয় সেই দিন আমি কঠোর প্রতিশোধ গ্রহণ করবো। (৪৪. আদ দুখান : ১৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ ١٧
(১৭) তাদের পূর্বে আমি ফিরআউনের জাতিকে পরীক্ষা করেছিলাম। আর তাদের কাছে একজন সম্মানিত রসূল এসেছিলেন। (৪৪. আদ দুখান : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٨
(১৮) মূসা বলেছিলেন যে, “তোমরা আল্লাহর বান্দাদেরকে আমার কাছে দিয়ে দাও। নিশ্চয় আমি তোমাদের জন্যে প্রেরিত বিশ্বস্ত রসূল।” (৪৪. আদ দুখান : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা