শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٦١
(৬১) নিশ্চয় ঈসা হচ্ছেন কিয়ামতের একটি নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ করো না আর তোমরা আমাকে মেনে চলো। এটিই হচ্ছে সরল পথ। (৪৩. আয যুখরুফ : ৬১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيۡطَٰنُۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ٦٢
(৬২) শয়তান যেনো তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে না দেয়। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শুত্রু। (৪৩. আয যুখরুফ : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُم بِٱلۡحِكۡمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعۡضَ ٱلَّذِي تَخۡتَلِفُونَ فِيهِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ٦٣
(৬৩) ঈসা যখন স্পষ্ট নিদর্শন নিয়ে এলেন, তখন ঈসা বললেন, “অবশ্যই আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি আর তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো, তার কিছু বিষয় সুস্পষ্ট করে দিতে এসেছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (৪৩. আয যুখরুফ : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٦٤
(৬৪) নিশ্চয় আল্লাহ আমার ও তোমাদের প্রভু। অতএব, তোমরা তাঁর উপাসনা করো। এটিই হচ্ছে সরল পথ।” (৪৩. আয যুখরুফ : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ ظَلَمُواْ مِنۡ عَذَابِ يَوۡمٍ أَلِيمٍ ٦٥
(৬৫) তারপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করলো। সুতরাং যারা অন্যায় করেছিলো, তাদের জন্যে বেদনাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ রয়েছে। (৪৩. আয যুখরুফ : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ٦٦
(৬৬) তারা কি কেবল মাত্র কিয়ামতের অপেক্ষা করছে? যেনো, হঠাৎ করে তাদের কাছে কিয়ামত এসে পড়ে এবং তারা তখন তা টেরও পাবে না। (৪৩. আয যুখরুফ : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ ٦٧
(৬৭) পৃথিবীতে যারা একে অপরের বন্ধু হয়ে আছে, সেই দিন তাদের অনেকে একে অপরের শত্রু হবে, তবে পরহেযগাররা ব্যতীত। (৪৩. আয যুখরুফ : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ٦٨
(৬৮) বিশ্বাসীদেরকে বলা হবে, “হে আমার বান্দাগণ, তোমাদের জন্যে আজকের দিনে কোনো ভয় নেই আর তোমরা কোনো দুঃখ করবে না, (৪৩. আয যুখরুফ : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ ٦٩
(৬৯) তোমরা যারা আমার বাণী সমূহের প্রতি বিশ্বাস করেছিলে এবং তোমরা অনুগত ছিলে। (৪৩. আয যুখরুফ : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ ٧٠
(৭০) তোমরা এবং তোমাদের স্ত্রীগণ আনন্দের সাথে বেহেশতে প্রবেশ করো।” (৪৩. আয যুখরুফ : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ٧١
(৭১) তাদের সামনে সোনার তৈরী থালা ও পানপাত্র পরিবেশন করা হবে। আর সেখানে তাদের মন যা চাইবে তাই পাবে। তাদের চোখ তা দেখে তৃপ্ত হবে। তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। (৪৩. আয যুখরুফ : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٧٢
(৭২) তাদেরকে আরো বলা হবে যে, “এটাই সেই বেহেশত, তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যার অধিকারী হয়েছো।” (৪৩. আয যুখরুফ : ৭২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَكُمۡ فِيهَا فَٰكِهَةٞ كَثِيرَةٞ مِّنۡهَا تَأۡكُلُونَ ٧٣
(৭৩) সেখানে তোমাদের জন্যে প্রচুর ফল রয়েছে, তা থেকে তোমরা আহার করবে। (৪৩. আয যুখরুফ : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা