শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا نُرِيهِم مِّنۡ ءَايَةٍ إِلَّا هِيَ أَكۡبَرُ مِنۡ أُخۡتِهَاۖ وَأَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ٤٨
(৪৮) আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তা তার আগের নিদর্শন অপেক্ষা বড় হতো। আমি তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম, যেনো তারা আমার দিকে ফিরে আসে। (৪৩. আয যুখরুফ : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهۡتَدُونَ ٤٩
(৪৯) তারা বলেছিলো, “ওহে জাদুকর মূসা! আপনার প্রভু আপনার কাছে যে অঙ্গীকার করেছেন, তার অছিলা দিয়ে আপনি আমাদের জন্যে প্রার্থনা করুন; নিশ্চয় আমরা সৎপথে চলে আসবো।” (৪৩. আয যুখরুফ : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِذَا هُمۡ يَنكُثُونَ ٥٠
(৫০) তারপর যখন আমি তাদের থেকে শাস্তি সরিয়ে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো। (৪৩. আয যুখরুফ : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَادَىٰ فِرۡعَوۡنُ فِي قَوۡمِهِۦ قَالَ يَٰقَوۡمِ أَلَيۡسَ لِي مُلۡكُ مِصۡرَ وَهَٰذِهِ ٱلۡأَنۡهَٰرُ تَجۡرِي مِن تَحۡتِيٓۚ أَفَلَا تُبۡصِرُونَ ٥١
(৫১) ফিরআউন তার জাতিকে ডেকে বললো, “হে আমার জাতি, মিসরের রাজত্ব কি আমার জন্যে নয়? আর এইসব নদীগুলো আমার অধীনে প্রবাহিত হয়, তবে কি তোমরা দেখো না? (৪৩. আয যুখরুফ : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ أَنَا۠ خَيۡرٞ مِّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ مَهِينٞ وَلَا يَكَادُ يُبِينُ ٥٢
(৫২) আমি কি মূসার চেয়ে শ্রেষ্ঠ নই, যে নীচ এবং সে প্রায় স্পষ্ট কথা বলতেও সক্ষম নয়? (৪৩. আয যুখরুফ : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ ٥٣
(৫৩) সুতরাং তাকে কেনো সোনার তৈরী বালা পরিধান করানো হলো না, অথবা তাঁর সঙ্গে কেনো ফেরেশতাগণ দল বেঁধে এলো না?” (৪৩. আয যুখরুফ : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ٥٤
(৫৪) এভাবেই ফিরআউন তার জাতিকে বোকা বানিয়ে দিলো, ফলে তারা ফিরআউনের কথা মেনে নিলো। নিশ্চয় তারা ছিলো সীমালঙ্ঘনকারী জাতি। (৪৩. আয যুখরুফ : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ ٥٥
(৫৫) তারপর তারা যখন আমাকে অসন্তুষ্ট করলো, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম। ফলে আমি তাদের সবাইকে একসঙ্গে ডুবিয়ে দিলাম। (৪৩. আয যুখরুফ : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ ٥٦
(৫৬) তারপর আমি তাদেরকে পরবর্তী লোকদের জন্যে এক অতীত ইতিহাস ও এক দৃষ্টান্ত করে দিলাম। (৪৩. আয যুখরুফ : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَلَمَّا ضُرِبَ ٱبۡنُ مَرۡيَمَ مَثَلًا إِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّونَ ٥٧
(৫৭) যখনই মারইয়ামের পুত্রের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই আপনার জাতি শোরগোল শুরু করে দিলো। (৪৩. আয যুখরুফ : ৫৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَقَالُوٓاْ ءَأَٰلِهَتُنَا خَيۡرٌ أَمۡ هُوَۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلَۢاۚ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُونَ ٥٨
(৫৮) তারা বলে, “আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, না কি ঈসা শ্রেষ্ঠ?” তারা বিতর্ক করার উদ্দেশ্য আপনার কাছে এ কথা বর্ণনা করে। বরং তারা হচ্ছে এক বিতর্ককারী জাতি। (৪৩. আয যুখরুফ : ৫৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٥٩
(৫৯) ঈসা আমার একজন বান্দা ছিলেন। আমি তাঁর প্রতি অনুগ্রহ করেছি এবং আমি তাঁকে ইসরাঈলের সন্তানদের জন্যে আদর্শ স্বরূপ বানিয়ে ছিলাম। (৪৩. আয যুখরুফ : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنكُم مَّلَٰٓئِكَةٗ فِي ٱلۡأَرۡضِ يَخۡلُفُونَ ٦٠
(৬০) আমি যদি চাইতাম, তবে অবশ্যই আমি তোমাদের মধ্যে থেকে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীর মধ্যে তোমাদের স্থলাভিষিক্ত হয়ে একের পর এক বসবাস করতো। (৪৩. আয যুখরুফ : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা