শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ ١١
(১১) যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেছেন। তারপর এ পানি দিয়ে আমি মৃত ভূমিকে পুনরায় জীবিত করি। তোমরা এইভাবেই কবর থেকে বের হয়ে পুনরায় জীবিত হবে। (৪৩. আয যুখরুফ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ ١٢
(১২) যিনি সব কিছুর যুগল সৃষ্টি করেছেন আর জাহাজ ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্যে যানবাহন বানিয়েছেন, যেগুলোতে তোমরা চড়ো। (৪৩. আয যুখরুফ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِتَسۡتَوُۥاْ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذۡكُرُواْ نِعۡمَةَ رَبِّكُمۡ إِذَا ٱسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُولُواْ سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ ١٣
(১৩) যেনো তোমরা জাহাজ ও চতুষ্পদ জন্তুদের পিঠের উপরে আরোহণ করো। তারপর তোমরা যখন তাদের উপরে বসো, তখন তোমাদের প্রভুর অনুগ্রহকে স্মরণ করো। আর তোমরা বলো, “পবিত্র আল্লাহ, যিনি এদেরকে আমাদের জন্যে বশীভূত করে দিয়েছেন এবং আমরা কখনোই এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। (৪৩. আয যুখরুফ : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ ١٤
(১৪) নিশ্চয় আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাবো।” (৪৩. আয যুখরুফ : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَجَعَلُواْ لَهُۥ مِنۡ عِبَادِهِۦ جُزۡءًاۚ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ مُّبِينٌ ١٥
(১৫) মানুষেরা আল্লাহর জন্যে বান্দাদের মধ্যে থেকে অংশীদার বানিয়েছে। নিশ্চয় মানুষ প্রকাশ্য অকৃতজ্ঞ। (৪৩. আয যুখরুফ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخۡلُقُ بَنَاتٖ وَأَصۡفَىٰكُم بِٱلۡبَنِينَ ١٦
(১৬) না কি তিনি নিজের সৃষ্টির মধ্যে থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন আর তিনি তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারণ করেছেন? (৪৩. আয যুখরুফ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ ١٧
(১৭) অথচ যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যে কন্যা সন্তান সে দয়াময় আল্লাহর জন্যে দৃষ্টান্ত বর্ণনা করে, তখন তার চেহারা কালো হয়ে যায় ও সে দুশ্চিন্তা গ্রস্থ হয়। (৪৩. আয যুখরুফ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَمَن يُنَشَّؤُاْ فِي ٱلۡحِلۡيَةِ وَهُوَ فِي ٱلۡخِصَامِ غَيۡرُ مُبِينٖ ١٨
(১৮) তবে তারা কি এমন কাউকে আল্লাহর জন্যে বর্ণনা করে, যে নারী অলঙ্কারের মধ্যে পালিত হয় আর ঐ নারী বিতর্কের মধ্যে স্পষ্ট করে কথা বলতেও পারে না। (৪৩. আয যুখরুফ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ ١٩
(১৯) তারা ফেরেশতাদেরকে নারী হিসাবে স্থির করে, যে ফেরেশতারা দয়াময় আল্লাহর বান্দা। তারা কি এই ফেরেশতাদের সৃষ্টিতে সাক্ষী ছিলো? শীঘ্রই তাদের দাবীকে লিখে রাখা হবে এবং এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। (৪৩. আয যুখরুফ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ لَوۡ شَآءَ ٱلرَّحۡمَٰنُ مَا عَبَدۡنَٰهُمۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ٢٠
(২০) তারা বলে, “দয়াময় আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে আমরা এসবের পূজা করতাম না।” এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল মাত্র অনুমান করে কথা বলে। (৪৩. আয যুখরুফ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا مِّن قَبۡلِهِۦ فَهُم بِهِۦ مُسۡتَمۡسِكُونَ ٢١
(২১) না কি আমি তাদেরকে কুরআনের পূর্বে কোনো গ্রন্থ দিয়েছি, ফলে তারা ঐ গ্রন্থকে দৃঢ়ভাবে ধারণ করে আছে? (৪৩. আয যুখরুফ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ ٢٢
(২২) বরং তারা বলে, “নিশ্চয় আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এই ধর্মের উপরে পেয়েছি আর নিশ্চয় আমরা তাদের পদচিহ্নের উপরেই পরিচালিত হয়েছি।” (৪৩. আয যুখরুফ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা