শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ رُوحٗا مِّنۡ أَمۡرِنَاۚ مَا كُنتَ تَدۡرِي مَا ٱلۡكِتَٰبُ وَلَا ٱلۡإِيمَٰنُ وَلَٰكِن جَعَلۡنَٰهُ نُورٗا نَّهۡدِي بِهِۦ مَن نَّشَآءُ مِنۡ عِبَادِنَاۚ وَإِنَّكَ لَتَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٥٢
(৫২) এইভাবে আমি আপনার কাছে এই কুরআনকে আমার নির্দেশক্রমে ওহী করেছি। আপনি ইতিপূর্বে জানতেন না, ধর্ম গ্রন্থ ও ধর্ম বিশ্বাস কি? কিন্তু আমি এ কুরআনকে আলো বানিয়েছি। এ কুরআনের দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি মানুষকে সরল পথের দিকেই পথ প্রদর্শন করছেন। (৪২. আশ শুরা : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلۡأُمُورُ ٥٣
(৫৩) সেই সরল পথ হচ্ছে আল্লাহর পথ। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব তাঁর জন্যেই। তোমরা শুনে রেখো, আল্লাহর কাছেই সব বিষয় ফিরে যায়। (৪২. আশ শুরা : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৪৩) الزخرف - আয যুখরুফ (স্বর্ণ নির্মিত)
আয়াতঃ ৮৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

حمٓ ١
(১) হা, মীম। (৪৩. আয যুখরুফ : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢
(২) সুস্পষ্ট গ্রন্থের শপথ। (৪৩. আয যুখরুফ : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٣
(৩) নিশ্চয় আমি এ কুরআনকে আরবী ভাষায় বানিয়েছি, যেনো তোমরা বুঝতে পারো। (৪৩. আয যুখরুফ : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ ٤
(৪) নিশ্চয় কুরআন আমার কাছে সুউচ্চ জ্ঞানময় মূল গ্রন্থ লওহে মাহফুযের মধ্যে রয়েছে। (৪৩. আয যুখরুফ : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ ٥
(৫) সুতরাং আমি কি বিমুখ হয়ে তোমাদের থেকে স্মারক গ্রন্থ কুরআন সরিয়ে নিবো, যেহেতু তোমরা হচ্ছো সীমালঙ্ঘনকারী জাতি? (৪৩. আয যুখরুফ : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ ٦
(৬) আমি তো পূর্ববর্তী লোকদের মাঝেও কত নবী প্রেরণ করেছি। (৪৩. আয যুখরুফ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٧
(৭) তাদের কাছে এমন কোনো নবী আসে নাই, যাঁর সঙ্গে তারা বিদ্রুপ করেনি। (৪৩. আয যুখরুফ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ ٨
(৮) সুতরাং আমি তাদের চেয়ে শক্তিতে অধিক শক্তিশালী লোকদেরকে ধ্বংস করে দিয়েছি। আর পূর্ববর্তীদের সেই ঘটনা তো অতীত হয়ে গেছে। (৪৩. আয যুখরুফ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ٩
(৯) আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, “কে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে?” তারা অবশ্যই বলবে যে, “পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন।” (৪৩. আয যুখরুফ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٠
(১০) যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং তার মধ্যে তোমাদের জন্যে পথ বানিয়েছেন, যেনো তোমরা পথের দিশা পেতে পারো। (৪৩. আয যুখরুফ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা