(১৬) যারা আল্লাহর কুরআনকে মেনে নেয়ার পরে আল্লাহ সম্পর্কে তর্ক করে, তাদের বিতর্ক তাদের প্রভুর কাছে বাতিল। তাদের উপরে আল্লাহর ক্রোধ রয়েছে আর তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। (৪২. আশ শুরা : ১৬)
- ব্যাখ্যা
(১৮) যারা কিয়ামতের প্রতি বিশ্বাস করে না, তারা কিয়ামতকে দ্রুত কামনা করে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা কিয়ামত সম্পর্কে ভয় করে এবং তারা জানে যে, কিয়ামত সত্য। তোমরা জেনে রেখো, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে, তারা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত রয়েছে। (৪২. আশ শুরা : ১৮)
- ব্যাখ্যা
(২০) যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্যে তার ফসলকে বাড়িয়ে দেই। আর যে কেউ ইহকালের ফসল কামনা করে, আমি তাকে এ ফসল থেকে কিছু দিয়ে দেই আর পরকালে তার জন্যে কোনো অংশ থাকবে না। (৪২. আশ শুরা : ২০)
- ব্যাখ্যা
(২১) না কি তাদের জন্যে এমন অংশীদাররা আছে, যারা তাদের জন্যে এমন এক ধর্মের বিধান দেয়, আল্লাহ যার অনুমতি দিয়েছেন? যদি একটি শাস্তির বাণী পূর্বেই সিদ্ধান্ত না হতো, তবে অবশ্যই তাদের মধ্যে মীমাংসা হয়ে যেতো। নিশ্চয় অন্যায়কারীদের জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (৪২. আশ শুরা : ২১)
- ব্যাখ্যা
(২২) আপনি অন্যায়কারীদেরকে তাদের কৃতকর্মের কারণে ভীত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপরে পতিত হবে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তারা বেহেশতে ফুলের বাগানের মধ্যে থাকবে। তারা যা চাইবে, তাদের প্রভুর কাছে তাই তাদের জন্যে রয়েছে। এটাই বিরাট অনুগ্রহ। (৪২. আশ শুরা : ২২)
- ব্যাখ্যা
, হাদিস