শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৪২) الشورى - আশ শুরা (পরামর্শ)
আয়াতঃ ৫৩
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

حمٓ ١
(১) হা, মীম। (৪২. আশ শুরা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عٓسٓقٓ ٢
(২) আইন, সীন, ক্কাফ। (৪২. আশ শুরা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ يُوحِيٓ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٣
(৩) এইভাবেই পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী রসূলদের প্রতি ওহী করেছেন। (৪২. আশ শুরা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ ٤
(৪) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই তাঁর জন্যেই। তিনি সুউচ্চ, মহান। (৪২. আশ শুরা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِن فَوۡقِهِنَّۚ وَٱلۡمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُونَ لِمَن فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥
(৫) ফেরেশতা সমূহের ভারে আকাশ প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়, যেহেতু তখন ফেরেশতাগণ তাদের প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীর জন্যে ক্ষমা প্রার্থনা করে। তোমরা শুনে রেখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। (৪২. আশ শুরা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيۡهِمۡ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ ٦
(৬) যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ সর্বদাই তাদের উপরে পর্যবেক্ষক হয়ে যান। আর আপনি তাদের উপরে অভিভাবক হিসেবে নিযুক্ত নন। (৪২. আশ শুরা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَا وَتُنذِرَ يَوۡمَ ٱلۡجَمۡعِ لَا رَيۡبَ فِيهِۚ فَرِيقٞ فِي ٱلۡجَنَّةِ وَفَرِيقٞ فِي ٱلسَّعِيرِ ٧
(৭) এইভাবেই আমি আপনার প্রতি আরবী ভাষায় কুরআন অবতীর্ণ করেছি, যেনো আপনি মক্কা শহরের ও মক্কার আশে পাশের লোকদেরকে সতর্ক করেন এবং আপনি সমাবেশের দিন সম্পর্কে সতর্ক করেন, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। এক দল বেহেশতের মধ্যে ও অন্য এক দল জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। (৪২. আশ শুরা : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ٨
(৮) যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাহলে অবশ্যই তিনি সকল মানুষকে একই জাতিতে পরিণত করতেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা তাঁর স্বীয় অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। বস্তুত অন্যায়কারীদের জন্যে কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। (৪২. আশ শুরা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۖ فَٱللَّهُ هُوَ ٱلۡوَلِيُّ وَهُوَ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٩
(৯) তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৪২. আশ শুরা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا ٱخۡتَلَفۡتُمۡ فِيهِ مِن شَيۡءٖ فَحُكۡمُهُۥٓ إِلَى ٱللَّهِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّي عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ ١٠
(১০) আপনি বলুন, “তোমরা যে কোনো বিষয়েই মতভেদ করো, সুতরাং ঐ বিষয়ের রায় আল্লাহর কাছেই রয়েছে। তিনিই আল্লাহ, যিনি আমার প্রভু, আমি তাঁর উপরেই নির্ভর করি ও আমি তাঁর দিকেই অভিমুখী হয়েছি।” (৪২. আশ শুরা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা