(২৮২) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যখন নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ঋণ আদান-প্রদান করো, তখন তোমরা তা লিখে রাখো ও তোমাদের মধ্যে থেকে একজন লেখক যেনো ন্যায় সঙ্গত ভাবে তা লিখে দেয়। লেখক যেনো লিখতে অস্বীকার না করে, যেহেতু আল্লাহ তাকে লিখা শিখিয়েছেন। সুতরাং সে লিখেদিক। যার উপরে দেনার দায় সে লিখার বিষয় বলে যাবে। লেখক যেনো তার প্রভু আল্লাহকে ভয় করে ও তা থেকে কোনো কিছু যেনো কম না লিখে। কিন্তু যার উপরে দেনার দায়, সে যদি অল্পবুদ্ধি অথবা দূর্বল হয় অথবা সে যদি এমন হয় যে, সে তা বলে যেতে সক্ষম না, তবে তার অভিভাবক ন্যায় সঙ্গত ভাবে লিখার বিষয় বলে যাক। তোমরা তোমাদের পুরুষদের মধ্যে থেকে দুইজন সাক্ষীকে মনোনীত করো। কিন্তু যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, তবে তোমরা একজন পুরুষ ও তোমাদের পছন্দ অনুযায়ী দুইজন মহিলাকে সাক্ষী মনোনীত করো। যেনো মহিলাদের একজন যদি সাক্ষ্য দানে ভুল করে, তবে অন্যজন তাকে মনে করিয়ে দিবে। যখন সাক্ষীদেরকে ডাকা হয়, তখন তারা যেনো আসতে অস্বীকার না করে। তোমরা মনে রেখো যে, তোমরা এটা এর মেয়াদ পর্যন্ত লিখে নিতে অমনোযোগী হয়ো না, তা ছোট হোক বা বড় হোক। এ পদ্ধতি তোমাদের জন্যে আল্লাহর কাছে সাক্ষ্য দানের জন্যে বেশী ন্যায় সঙ্গত ও বেশী নির্ভরযোগ্য। তোমরা যেনো সন্দেহ না করো সেই জন্যে এ পদ্ধতি সব চাইতে ভালো। তবে তোমাদের পরস্পরের মধ্যে হাতে হাতে নগদ ব্যবসা হলে, তোমরা তা আদান-প্রদান করো। সুতরাং তখন তোমাদের উপরে কোনো অপরাধ হবে না, যদি তোমরা তা লিখে না রাখো। তোমরা সাক্ষী রাখো, যখন তোমরা একে অন্যের কাছে বাকিতে কিছু বিক্রি করো। লেখক যেনো ক্ষতিগ্রস্ত না হয়, আর সাক্ষীও যেনো ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু যদি তোমরা এরূপ করো যে, তা লিখে না রাখো, তবে তা নিশ্চয় তোমাদের পক্ষে পাপের বিষয় হবে। আর তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তোমাদেরকে সঠিক শিক্ষা দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ২৮২)
- ব্যাখ্যা
,
হাদিস