(৭৮) আমি আপনার পূর্বে বহু রসূল প্রেরণ করেছি, তাঁদের মধ্যে কারো সম্পর্কে আমি আপনার কাছে বর্ণনা করেছি আর তাঁদের মধ্যে কারো সম্পর্কে আমি আপনার কাছে বর্ণনা করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রসূলের কাজ নয়। সুতরাং যখন আল্লাহর আদেশ এসে যাবে, তখন ন্যায় সঙ্গত ভাবে সিদ্ধান্ত হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। (৪০. আল মুমিন / গাফির : ৭৮)
- ব্যাখ্যা
(৭৯) তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যেনো তোমরা তাদের মধ্যে কিছু সংখ্যকের পিঠে চড়তে পরো ও তোমরা তাদের মধ্যে কিছু সংখ্যককে খেতে পারো। (৪০. আল মুমিন / গাফির : ৭৯)
- ব্যাখ্যা
(৮০) চতুষ্পদ জন্তুদের মধ্যে তোমাদের জন্যে অনেক উপকারিতা রয়েছে। আর যেনো তোমরা তাদের মাধ্যমে তোমাদের মনের চাহিদা পূর্ণ করতে পারো। আর তাদের উপরে ও জাহাজের উপরে তোমরা আরোহণ করো। (৪০. আল মুমিন / গাফির : ৮০)
- ব্যাখ্যা
(৮১) আল্লাহ তোমাদেরকে নিজ নিদর্শন সমূহ দেখিয়ে থাকেন। সুতরাং তোমরা জ্বিন ও মানুষ উভয়ে আল্লাহর কোন নিদর্শন সমূহকে অস্বীকার করবে? (৪০. আল মুমিন / গাফির : ৮১)
- ব্যাখ্যা
(৮২) তবে কি তারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করেনি? তাহলে তারা তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিলো, তা দেখতে পেতো। ওরা পৃথিবীর মধ্যে তাদের চেয়ে সংখ্যায় বেশী আর শক্তি ও কীর্তিতে প্রবল ছিলো। কিন্তু ওদের ঐ কাজ ওদের কোনো উপকারে আসেনি, যা ওরা অর্জন করেছিলো। (৪০. আল মুমিন / গাফির : ৮২)
- ব্যাখ্যা
(৮৩) তারপর ওদের কাছে যখন ওদের রসূলগণ স্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে এসেছিলেন, তখন ওদের নিজেদের জ্ঞানের কারণে ওরা গর্বিত হতো। আর ওরা যে শাস্তি নিয়ে বিদ্রুপ করেছিলো, ঐ শাস্তি ওদেরকে ঘেরাও করে নিয়েছিলো। (৪০. আল মুমিন / গাফির : ৮৩)
- ব্যাখ্যা
(৮৪) সুতরাং ওরা যখন আমার শাস্তি দেখতে পেলো, তখন ওরা বললো, “আমরা আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস করলাম আর আমরা যাদেরকে তাঁর সঙ্গে অংশীদার করেছিলাম, তাদেরকে আমরা অস্বীকার করছি।” (৪০. আল মুমিন / গাফির : ৮৪)
- ব্যাখ্যা
(৮৫) সুতরাং যখন ওরা আমার শাস্তি দেখলো, তখন ওদের এ বিশ্বাস স্থাপন ওদের কোনো উপকারে আসলো না। ইতিপূর্বেই আল্লাহর এ রীতি তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে। আর সেই ক্ষেত্রে অবিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হয়। (৪০. আল মুমিন / গাফির : ৮৫)
- ব্যাখ্যা