শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٦٧
(৬৭) তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রকীট থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর তোমাদেরকে বের করে আনেন শিশুরূপে। তারপর যেনো তোমরা তোমাদের পূর্ণযৌবনে পৌঁছাতে পারো, তারপর যেনো তোমরা বৃদ্ধ হতে পারো। তোমাদের মধ্যে কেউ বৃদ্ধ হওয়ার পূর্বেই মারা যায়। আর তোমরা যেনো নির্ধারিত সময় সীমায় পৌঁছুতে পারো। আর তোমরা যেনো সত্যকে অনুধাবন করতে পারো। (৪০. আল মুমিন / গাফির : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُۖ فَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٦٨
(৬৮) তিনিই আল্লাহ, যিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন। সুতরাং যখন তিনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি কেবল মাত্র তাকে একথাই বলেন যে, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়। (৪০. আল মুমিন / গাফির : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ ٦٩
(৬৯) আপনি কি তাদের দিকে চেয়ে দেখেননি, তারা কোথায় ফিরছে, যারা আল্লাহর বাণী সমূহ সম্পর্কে বিতর্ক করে? (৪০. আল মুমিন / গাফির : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ٧٠
(৭০) যারা গ্রন্থের প্রতি মিথ্যা আরোপ করে ও যে বিষয় দিয়ে আমি আমার রসূলগণকে প্রেরণ করেছি, ঐ বিষয়ের প্রতি তারা মিথ্যা আরোপ করে, সুতরাং শীঘ্রই তারা সত্য শাস্তি সম্পর্কে জানতে পারবে। (৪০. আল মুমিন / গাফির : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ ٧١
(৭১) যখন বেড়ি ও শিকল তাদের গলায় পড়ানো হবে, তখন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে (৪০. আল মুমিন / গাফির : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ ٧٢
(৭২) ফুটন্ত পানির মধ্যে। তারপর তাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হবে। (৪০. আল মুমিন / গাফির : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ ٧٣
(৭৩) তারপর তাদেরকে বলা হবে, “তারা কোথায়, যাদেরকে তোমরা অংশীদার করতে (৪০. আল মুমিন / গাফির : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا بَل لَّمۡ نَكُن نَّدۡعُواْ مِن قَبۡلُ شَيۡـٔٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلۡكَٰفِرِينَ ٧٤
(৭৪) আল্লাহকে বাদ দিয়ে?” তারা বলবে, “আমাদের কাছ থেকে তারা উধাও হয়ে গেছে; বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুরই পূজা করতাম না।” এভাবেই আল্লাহ অবিশ্বাসীদেরকে পথভ্রষ্ট করেন। (৪০. আল মুমিন / গাফির : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكُم بِمَا كُنتُمۡ تَفۡرَحُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَمۡرَحُونَ ٧٥
(৭৫) বলা হবে, “তোমাদের এ শাস্তি এ কারণে যে, তোমরা পৃথিবীর মধ্যে অন্যায় ভাবে উল্লাস করতে। আর এ কারণে যে, তোমরা অহঙ্কার করতে। (৪০. আল মুমিন / গাফির : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ ٧٦
(৭৬) তোমরা দোযখের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল বসবাসের জন্যে। সুতরাং অহঙ্কারীদের ঠিকানা কত নিকৃষ্ট।” (৪০. আল মুমিন / গাফির : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا يُرۡجَعُونَ ٧٧
(৭৭) অতএব আপনি ধৈর্য্যধারণ করুন। নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। সুতরাং আমি তাদেরকে যে শাস্তির অঙ্গীকার করেছি, তার কিছুটা যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আমি আপনার মৃত্যুই ঘটাই, সুতরাং সর্বাবস্থায় তারা তো আমার কাছেই ফিরে আসবে। (৪০. আল মুমিন / গাফির : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা