(৬০) তোমাদের প্রভু আল্লাহ বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের প্রতি সাড়া দিবো। নিশ্চয় যারা আমার উপাসনায় অহঙ্কার করে, তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে দোযখে প্রবেশ করবে।” (৪০. আল মুমিন / গাফির : ৬০)
- ব্যাখ্যা
, হাদিস
(৬১) তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্যে রাতকে সৃষ্টি করেছেন, যেনো তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো। আর দিনকে সৃষ্টি করেছেন দেখার জন্যে। নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। (৪০. আল মুমিন / গাফির : ৬১)
- ব্যাখ্যা
(৬২) তোমাদের এই আল্লাহই, তোমাদের প্রভু, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছো? (৪০. আল মুমিন / গাফির : ৬২)
- ব্যাখ্যা
(৬৪) তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বাসস্থান ও আকাশকে ছাদ বানিয়েছেন। তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, তারপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি তোমাদেরকে উৎকৃষ্ট বস্তু থেকে জীবিকা দিয়েছেন। তোমাদের এই আল্লাহই, তোমাদের প্রভু। সুতরাং বিশ্বজগতের প্রভু আল্লাহ হচ্ছেন কল্যাণময়। (৪০. আল মুমিন / গাফির : ৬৪)
- ব্যাখ্যা
(৬৫) তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা ধর্মে তাঁর প্রতি একনিষ্ঠ হয়ে কেবল মাত্র তাঁকেই ডাকো। সকল প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্যে। (৪০. আল মুমিন / গাফির : ৬৫)
- ব্যাখ্যা
(৬৬) আপনি বলুন, “নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো, তাদেরকে উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে, যেহেতু আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে। আর আমাকে আদেশ করা হয়েছে যে, আমি যেনো বিশ্বজগতের প্রভুর প্রতি আত্মসমর্পণ করি।” (৪০. আল মুমিন / গাফির : ৬৬)
- ব্যাখ্যা