শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ ٥٠
(৫০) প্রহরীরা বলবে, “তবে কি তোমরা এমন ছিলে না যে, তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের রসূলগণ এসেছিলেন?” তারা বলবে, “হাঁ, এসেছিলেন।” প্রহরীরা বলবে, “তাহলে তোমরাই আল্লাহকে আহবান করো।” বস্তুত অবিশ্বাসীদের আহবান ব্যর্থ হয়েই যায়। (৪০. আল মুমিন / গাফির : ৫০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ ٥١
(৫১) নিশ্চয় আমি আমার রসূলগণকে ও বিশ্বাসীদেরকে পার্থিব জীবনে সাহায্য করি ও সেই দিনও সাহায্য করবো যখন সাক্ষীরা দন্ডায়মান হবে। (৪০. আল মুমিন / গাফির : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ ٥٢
(৫২) সেই দিন অন্যায়কারীদের জন্যে তাদের অজুহাত তাদের কোনো উপকারে আসবে না। তাদের জন্যে অভিশাপ থাকবে। আর তাদের জন্যে মন্দ ঘর থাকবে। (৪০. আল মুমিন / গাফির : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ ٥٣
(৫৩) আমি মূসাকে ইতিপূর্বে পথ-নির্দেশ দিয়েছিলাম এবং আমি ইসরাঈলের সন্তানদেরকে গ্রন্থের উত্তরাধিকারী করেছিলাম। (৪০. আল মুমিন / গাফির : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٥٤
(৫৪) যে তাওরাত ছিলো জ্ঞানের অধিকারীদের জন্যে পথ-নির্দেশ ও উপদেশ স্বরূপ। (৪০. আল মুমিন / গাফির : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ٥٥
(৫৫) অতএব, আপনি ধৈর্য্যধারণ করুন, নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। আপনি আপনার দোষত্রুটির জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রর্থনা করুন। আপনি সকাল ও সন্ধ্যায় আপনার প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করুন। (৪০. আল মুমিন / গাফির : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ٥٦
(৫৬) নিশ্চয় যারা তাদের নিজেদের কাছে আগত কোনো দলীল ছাড়াই আল্লাহর বাণী সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরের মধ্যে অহঙ্কার রয়েছে। যে মর্যাদা নিয়ে তারা অহঙ্কার করে, সেই মর্যাদা তারা কখনো লাভ করতে পারবে না। অতএব, আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। (৪০. আল মুমিন / গাফির : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَخَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَكۡبَرُ مِنۡ خَلۡقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٥٧
(৫৭) মানুষের সৃষ্টি অপেক্ষা অবশ্যই নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি বেশি কঠিন। কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টি জানে না। (৪০. আল মুমিন / গাফির : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلۡمُسِيٓءُۚ قَلِيلٗا مَّا تَتَذَكَّرُونَ ٥٨
(৫৮) অন্ধ ও দৃষ্টিবান একসমান নয়। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে এরা আর যারা অসৎকর্ম করে তারা একসমান নয়। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। (৪০. আল মুমিন / গাফির : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা