শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ ٤١
(৪১) হে আমার জাতি, কী ব্যাপার! আমি তোমাদেরকে মুক্তির দিকে আহবান করছি, অথচ তোমরা আমাকে আগুনের দিকে আহবান করছো? (৪০. আল মুমিন / গাফির : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ ٤٢
(৪২) তোমরা আমাকে আহবান করছো, যেনো আমি আল্লাহকে অবিশ্বাস করি ও আমি তাঁর সঙ্গে এমন বস্তুকে অংশীদার করি, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। অথচ আমি তোমাদেরকে আহবান করছি পরাক্রমশীল, ক্ষমাশীল আল্লাহর দিকে। (৪০. আল মুমিন / গাফির : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ ٤٣
(৪৩) এতে কোনো সন্দেহ নেই যে, তোমরা আমাকে কেবল মাত্র যার প্রতি আহবান করছো, ইহকালে ও পরকালে তার জন্যে কোনো আহবান নেই। আর এটাও সত্য যে, আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আর এটাও সত্য যে, নিশ্চয় যারা সীমালঙ্ঘকারী, তারা হচ্ছে আগুনের বাসিন্দা। (৪০. আল মুমিন / গাফির : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَتَذۡكُرُونَ مَآ أَقُولُ لَكُمۡۚ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ٤٤
(৪৪) সুতরাং আমি তোমাদেরকে যা বলছি, শীঘ্রই তোমরা একদিন তা স্মরণ করবে। আর আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় আল্লাহ নিজ বান্দাদের সব কিছু দেখেন।” (৪০. আল মুমিন / গাফির : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ ٤٥
(৪৫) তারপর আল্লাহ ঐ বিশ্বাসীকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করলেন। আর ফিরআউনের জাতিকে মন্দ শাস্তি দিয়ে ঘেরাও করলেন। (৪০. আল মুমিন / গাফির : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ ٤٦
(৪৬) কবরের মধ্যে সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে আনা হয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন আদেশ করা হবে, “ফিরআউনের জাতিকে কঠোরতম শাস্তির মধ্যে প্রবেশ করাও।” (৪০. আল মুমিন / গাফির : ৪৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذۡ يَتَحَآجُّونَ فِي ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا نَصِيبٗا مِّنَ ٱلنَّارِ ٤٧
(৪৭) যখন তারা আগুনের মধ্যে পরস্পর বিতর্ক করবে, তখন দূর্বলরা অহঙ্কারীদেরকে বলবে, “নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। সুতরাং তোমরা আগুনের শাস্তির কিছু অংশ আমাদের থেকে সরিয়ে নিবে কি?” (৪০. আল মুমিন / গাফির : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُلّٞ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدۡ حَكَمَ بَيۡنَ ٱلۡعِبَادِ ٤٨
(৪৮) অহঙ্কারীরা বলবে, “আমরা সবাই তো দোযখের মধ্যেই আছি। নিশ্চয় আল্লাহ ইতিপূর্বেই তাঁর বান্দাদের মধ্যে বিচার করে দিয়েছেন।” (৪০. আল মুমিন / গাফির : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ ٱلَّذِينَ فِي ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدۡعُواْ رَبَّكُمۡ يُخَفِّفۡ عَنَّا يَوۡمٗا مِّنَ ٱلۡعَذَابِ ٤٩
(৪৯) যারা আগুনের মধ্যে থাকবে, তারা দোযখের প্রহরীদেরকে বলবে, “তোমরা তোমাদের প্রভুকে ডেকে বলো, আল্লাহ যেনো আমাদের থেকে একদিনের শাস্তি হাল্কা করেদেন।” (৪০. আল মুমিন / গাফির : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা