শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ ٣٤
(৩৪) ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, তারপর তোমরা ঐ বিষয়ে সন্দেহের মধ্যে ছিলে, যা নিয়ে তিনি তোমাদের কাছে এসেছিলেন। অবশেষে যখন তিনি মৃতুবরণ করলেন, তখন তোমরা বললে, ‘আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের পরে কখনো কোনো রসূল পাঠাবেন না।’ এইভাবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী ও সন্দেহকারী। (৪০. আল মুমিন / গাফির : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ ٣٥
(৩৫) যারা তাদের নিজেদের কাছে আগত কোনো দলীল ছাড়াই আল্লাহর বাণী সম্পর্কে বিতর্ক করে, তারা সবাই আল্লাহ ও বিশ্বাসীদের কাছে খুবই ঘৃণিত। এইভাবে আল্লাহ প্রত্যেক অহঙ্কারী, স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপরে মোহর মেরে দেন।” (৪০. আল মুমিন / গাফির : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ ٣٦
(৩৬) ফিরআউন বললো, “হে হামান, তুমি আমার জন্যে একটি মিনার নির্মাণ করো, যেনো আমি আকাশের পথে পৌঁছে যেতে পারি। (৪০. আল মুমিন / গাফির : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ ٣٧
(৩৭) তারপর আমি আকাশের পথে পৌঁছে মূসার উপাস্যকে উঁকি মেরে দেখবো। কিন্তু আমি তো মূসাকে মিথ্যাবাদীই মনে করি।” এভাবেই ফিরআউনের জন্যে তার মন্দ কর্মকে তার কাছে সুশোভিত করা হয়েছিলো। ফিরআউনকে সরল পথ থেকে বিরত রাখা হয়েছিলো। আর ফিরআউনের চক্রান্ত সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। (৪০. আল মুমিন / গাফির : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ ٱتَّبِعُونِ أَهۡدِكُمۡ سَبِيلَ ٱلرَّشَادِ ٣٨
(৩৮) আর যে ব্যক্তি বিশ্বাস করেছিলো সে বললো, “হে আমার জাতি, তোমরা আমার অনুসরণ করো। আমি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবো। (৪০. আল মুমিন / গাফির : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ ٣٩
(৩৯) হে আমার জাতি, নিশ্চয় এই পার্থিব জীবন কেবল মাত্র উপভোগের বস্তু। নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী বসবাসের ঘর। (৪০. আল মুমিন / গাফির : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ ٤٠
(৪০) যে কেউ মন্দ কাজ করে, তবে তাকে তার মন্দ কাজের সমান প্রতিদান দেওয়া হবে। আর পুরুষ বা নারীর মধ্যে থেকে যে কেউ সৎকাজ করে ও সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, তবে এরাই বেহেশতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে বেহিসাব জীবিকা দেওয়া হবে। (৪০. আল মুমিন / গাফির : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা