শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَتَرَى ٱلۡمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنۡ حَوۡلِ ٱلۡعَرۡشِ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡۚ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّۚ وَقِيلَ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٧٥
(৭৫) আপনি ফেরেশতাগণকে দেখবেন যে, তারা সিংহাসনের চার পাশে ঘিরে রয়েছে ও তাদের প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা ঘোষনা করছে। মানুষ ও জ্বিনদের মধ্যে ন্যায়ভাবে বিচার করা হবে। আর বলা হবে, “বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্যেই সকল প্রশংসা।” (৩৯. আয যুমার : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৪০) المومن \ غافر - আল মুমিন / গাফির (বিশ্বাসী / ক্ষমাশীল)
আয়াতঃ ৮৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

حمٓ ١
(১) হা, মীম। (৪০. আল মুমিন / গাফির : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ٢
(২) আল্লাহর পক্ষ থেকে ধর্ম গ্রন্থ রূপে এ কুরআন অবতীর্ণ হয়েছে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ, (৪০. আল মুমিন / গাফির : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ ٣
(৩) সকল পাপ ক্ষমাকারী, ক্ষমা প্রার্থনা গ্রহণকারী, প্রতিফল দানে কঠোর ও প্রাচুর্যের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তাঁর কাছেই সকলকে ফিরে আসতে হবে। (৪০. আল মুমিন / গাফির : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا يُجَٰدِلُ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِي ٱلۡبِلَٰدِ ٤
(৪) কেবল মাত্র অবিশ্বাসীরাই আল্লাহর বাণী সম্পর্কে বিতর্ক করে। সুতরাং শহরে মধ্যে তাদের চলাফেরা যেনো আপনাকে বিভ্রান্ত না করে। (৪০. আল মুমিন / গাফির : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِيَأۡخُذُوهُۖ وَجَٰدَلُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ ٥
(৫) এদের পূর্বে নূহের জাতি ও তাদের পরে অন্য অনেক দল আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছিলো। প্রত্যেক জাতি তাদের নিজ রসূলকে হত্যা করার ইচ্ছা করেছিলো। তারা মিথ্যার সাহায্যে বিতর্ক করতো, যেনো তারা মিথ্যার দ্বারা সত্য ধর্মকে ব্যর্থ করে দিতে পারে। তারপর আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কেমন ছিলো আমার শাস্তি! (৪০. আল মুমিন / গাফির : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ ٦
(৬) এভাবেই যারা আল্লাহকে অবিশ্বাস করে, তাদের বিরুদ্ধে আপনার প্রভুর এ বাণী সত্য হলো যে, “তারা হচ্ছে আগুনের বাসিন্দা”। (৪০. আল মুমিন / গাফির : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ٧
(৭) যেসকল ফেরেশতারা সিংহাসন বহন করে ও যারা সিংহাসনের চারপাশে আছে, তারা তাদের প্রভুর প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করে ও তারা তাঁর প্রতি বিশ্বাস করে। আর ফেরেশতারা বিশ্বাসীদের জন্যে এই বলে ক্ষমা প্রার্থনা করে যে, “হে আমাদের প্রভু, আপনি আপনার দয়া ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। সুতরাং যারা ক্ষমা প্রার্থনা করে আর আপনার পথ অনুসরণ করে, তাদেরকে আপনি ক্ষমা করুন। আর তাদেরকে আপনি জ্বলন্ত আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। (৪০. আল মুমিন / গাফির : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা