শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَوۡ تَقُولَ لَوۡ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِي لَكُنتُ مِنَ ٱلۡمُتَّقِينَ ٥٧
(৫৭) অথবা তাকে বলতে না হয় যে, “আল্লাহ যদি আমাকে সৎপথ দেখাতেন, তাহলে আমিও পরহেযগারদের অন্তর্ভুক্ত হতাম।” (৩৯. আয যুমার : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ٥٨
(৫৮) অথবা যখন সে শাস্তি দেখতে পাবে, তখন তাকে বলতে না হয় যে, “যদি আমার জন্যে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।” (৩৯. আয যুমার : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ٥٩
(৫৯) তাকে বলা হবে, “বরং, ইতিপূর্বে তোমার কাছে আমার নির্দেশ এসেছিলো; তারপর তুমি তাকে মিথ্যা বলেছিলে। তুমি অহঙ্কার করেছিলে আর তুমি অবিশ্বাসীদের অন্তর্ভূক্ত ছিলে।” (৩৯. আয যুমার : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ ٦٠
(৬০) যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিনে আপনি তাদেরকে দেখতে পাবেন যে, তাদের মুখ কালো হয়ে আছে। অহঙ্কারীদের ঠিকানা দোযখের মধ্যে নয় কি? (৩৯. আয যুমার : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُنَجِّي ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦١
(৬১) যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে তাদের সাফল্যের সঙ্গে মুক্তি দিবেন। তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না আর তারা চিন্তিত হবে না। (৩৯. আয যুমার : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ ٦٢
(৬২) আল্লাহ সব কিছুর স্রষ্টা আর তিনি সব কিছুর উপরে অভিভাবক। (৩৯. আয যুমার : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ٦٣
(৬৩) নভোমন্ডল ও ভূমন্ডলের চাবি সমূহ তাঁর নিকটেই রয়েছে। যারা আল্লাহর বাণী সমূহকে অবিশ্বাস করে, এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। (৩৯. আয যুমার : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ ٦٤
(৬৪) আপনি বলুন, “ওহে মুর্খরা! তোমরা কি তবে আমাকে আদেশ করছো যে, আল্লাহ ব্যতীত আমি অন্যের উপাসনা করি?” (৩৯. আয যুমার : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٦٥
(৬৫) অবশ্যই যারা আপনার পূর্বে ছিলেন তাঁদের প্রতি ও আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে, “যদি আপনি আল্লাহর অংশীদার স্থির করেন, তবে আপনার কর্ম বিনষ্ট হবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।” (৩৯. আয যুমার : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ ٦٦
(৬৬) বরং আপনি আল্লাহরই উপাসনা করুন আর কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন। (৩৯. আয যুমার : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٦٧
(৬৭) তারা আল্লাহকে যথার্থ রূপে সম্মান করে না। অথচ কিয়ামতের দিনে সব ভূমন্ডল থাকবে তাঁর হাতের মুঠোতে এবং নভোমন্ডল ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে থাকবে। আল্লাহ পবিত্র আর তারা যাকে আল্লাহর সাথে অংশীদার করে, তা থেকে আল্লাহ অনেক উর্ধ্বে। (৩৯. আয যুমার : ৬৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা