শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٤٨
(৪৮) তাদের জন্যে ঐ কাজের মন্দ পরিণাম প্রকাশ হয়ে পড়বে, যা তারা অর্জন করেছিলো। আর যে শাস্তির বিষয় নিয়ে তারা বিদ্রূপ করতো, ঐ শাস্তি তাদেরকে ঘিরে ফেলবে। (৩৯. আয যুমার : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٤٩
(৪৯) মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে। তারপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করি, তখন সে বলে, “আমাকে কেবল মাত্র আমার জ্ঞানের কারণে এ অনুগ্রহ দেওয়া হয়েছে।” অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই জানে না। (৩৯. আয যুমার : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ٥٠
(৫০) নিশ্চয় তারাও এটাই বলতো, যারা এদের আগে ছিলো। তারপর তাদের ঐ কাজ তাদের কোনো উপকারে আসেনি, যা তারা অর্জন করেছিলো। (৩৯. আয যুমার : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ ٥١
(৫১) সুতরাং ঐ কাজের মন্দ পরিণাম ওদেরকে পাকড়াও করলো, যা ওরা অর্জন করেছিলো। আর এদের মধ্যে যারা অন্যায় করে, শীঘ্রই ঐ কাজের মন্দ পরিণাম তাদেরকে পাকড়াও করবে, যা তারা অর্জন করেছে। আর তারা ঐ শাস্তিকে বাধা দিতে সক্ষম হবে না। (৩৯. আয যুমার : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٥٢
(৫২) তবে কি তারা জানে না যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্যে ইচ্ছা জীবিকা সঙ্কুচিত করে দেন? নিশ্চয় এর মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। (৩৯. আয যুমার : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣
(৫৩) আপনি বলুন, “হে আমার আল্লাহর বান্দাগণ, যারা তাদের নিজেদের উপরে অন্যায় করেছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। (৩৯. আয যুমার : ৫৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ ٥٤
(৫৪) তোমরা তোমাদের প্রভুর প্রতি অভিমূখী হও এবং তাঁর প্রতি আ‌ত্মসমর্পণ করো, এর পূর্বে যে, তোমাদের কাছে শাস্তি এসে পড়ে। শাস্তি এসে পড়লে তারপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। (৩৯. আয যুমার : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ٥٥
(৫৫) তোমরা ঐ উত্তম গ্রন্থের অনুসরণ করো, যে কুরআন তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এরপূর্বে যে, তোমাদের কাছে হঠাৎ করে শাস্তি এসে পড়ে। আর তখন তোমরা শাস্তির সংবাদ জানতেও পারবে না।” (৩৯. আয যুমার : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ ٥٦
(৫৬) যেনো কেউ না বলে যে, “হায় আমার জন্যে আফসোস! আমি আল্লাহর দেওয়া দায়িত্বে অবহেলা করেছি। নিশ্চয় আমি বিদ্রুপকারীদের অন্তর্ভূক্ত ছিলাম।” (৩৯. আয যুমার : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা