শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ ٢٧٠
(২৭০) দানের মধ্যে যা কিছু তোমরা ব্যয় করো অথবা মানতের মধ্যে যাই তোমরা সংকল্প করো, সুতরাং নিশ্চয় আল্লাহ তা জানেন। অন্যায়কারীদের জন্যে কোনো সাহায্যকারী নেই। (২. আল বাক্বারাহ : ২৭০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٧١
(২৭১) তোমরা যদি দান সমূহ প্রকাশ্যে করো, তবে তা তোমাদের জন্যে কতইনা উত্তম। আর তোমরা যদি এ দানকে গোপন রেখে দরিদ্রদের মধ্যে দান করো, তাহলে তা তোমাদের জন্যে আরো উত্তম। এ দানের মাধ্যমে আল্লাহ তোমাদের থেকে তোমাদের কিছু অপরাধ দূর করে দিবেন। বস্তুত তোমরা যা করছো, ঐ সম্পর্কে আল্লাহ খবর রাখেন। (২. আল বাক্বারাহ : ২৭১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ٢٧٢
(২৭২) অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করার দায়িত্ব আপনার উপরে নয়। বরং আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। ভালো সম্পদ হতে যা কিছু তোমরা ব্যয় করো, তা তোমাদের নিজেদের জন্যে কল্যাণকর। আর তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছাড়া ব্যয় করো না। ভালো সম্পদ হতে যা কিছু তোমরা ব্যয় করো, তা তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে ও তোমাদের প্রতি অন্যায় করা হবে না। (২. আল বাক্বারাহ : ২৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ٢٧٣
(২৭৩) তোমরা সেই সকল গরীবদের জন্যে সম্পদ ব্যয় করো, যারা আল্লাহর পথে এমন ভাবে আটকা পড়ে রয়েছে যে, তারা জীবিকা উপার্জনের জন্যে পৃথিবীতে চলাফেরা করতে সক্ষম নয়। তাদের যাঞ্চা না করার কারণে, অজ্ঞ লোকেরা তাদেরকে অভাব মুক্ত মনে করে। আপনি তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবেন। তারা লোকের কাছে কাকুতি-মিনতি করে ভিক্ষা চায় না। ভালো বস্তু হতে যা কিছু তোমরা ব্যয় করো, আল্লাহ তা ভালো করেই জানেন। (২. আল বাক্বারাহ : ২৭৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٧٤
(২৭৪) যারা তাদের সম্পদ সমূহকে দিনে ও রাতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, সুতরাং তাদের জন্যে তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। আর তাদের উপরে কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। (২. আল বাক্বারাহ : ২৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা