শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ٦
(৬) তিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তারপর তিনি ঐ পুরুষ থেকে তার সঙ্গিনী বানিয়েছেন। আর তিনি তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুর মধ্যে আট প্রকার জোড়া সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটের মধ্যে এক সৃষ্টির পরে অন্য সৃষ্টির মাধ্যমে, পর্যায়ক্রমে তিন স্তরের অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। তিনিই হচ্ছেন তোমাদের প্রভু আল্লাহ, সকল সম্রাজ্য তাঁর জন্যেই। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছো? (৩৯. আয যুমার : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ٧
(৭) যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, তবে তোমরা জেনে রেখো যে, নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে অভাব মুক্ত। তিনি তাঁর বান্দাদের থেকে অস্বীকার করা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্যে তা পছন্দ করেন। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। তারপর তোমাদেরকে তোমাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে ঐ সম্পর্কে জানিয়ে দিবেন, যা তোমরা করছিলে। নিশ্চয় তিনি অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। (৩৯. আয যুমার : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ ٨
(৮) যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে তার প্রভুর প্রতি একনিষ্ঠ হয়ে তাঁকে ডাকে। তারপর তিনি যখন নিজের পক্ষ থেকে তাকে অনুগ্রহ দান করেন, তখন সে ঐ বিপদের কথা ভুলে যায়, যে কারণে সে ইতিপূর্বে তাঁকে ডেকেছিলো। আর সে আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থির করে, যেনো সে মানুষকে তাঁর পথ থেকে বিভ্রান্ত করে। আপনি বলুন, “তুমি তোমার অবিশ্বাস সহকারে সামান্য সময় জীবন উপভোগ করে নাও। নিশ্চয় তুমি আগুনের বাসিন্দাদের অন্তর্ভূক্ত হবে।” (৩৯. আয যুমার : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ٩
(৯) যে ব্যক্তি রাতের প্রহর গুলোতে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে আনুগত্য করে, পরকালকে ভয় করে ও তার প্রভুর অনুগ্রহ কামনা করে, এই ব্যক্তি আর যে ব্যক্তি এরূপ করে না, এরা উভয়ে কি একসমান? আপনি বলুন, “যারা জানে আর যারা জানে না, তারা কি একসমান হতে পারে?” কেবল মাত্র তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানের অধিকারী। (৩৯. আয যুমার : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ ١٠
(১০) আপনি বলুন, “হে আমার আল্লাহর বান্দারা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো। যারা এই দুনিয়ার মধ্যে সৎকাজ করে, তাদের জন্যে কল্যাণ রয়েছে। আল্লাহর পৃথিবী প্রশস্ত। কেবল মাত্র ধৈর্য্যশীলদেরকে কোনো হিসাব ছাড়া অগণিত পারিশ্রমিক দেওয়া হবে।” (৩৯. আয যুমার : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা