শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ ٨٤
(৮৪) আল্লাহ বললেন, “তবে এটাই সত্য হবে, আর আমি সত্য বলছি যে, (৩৮. ছোয়াদ : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ ٨٥
(৮৫) অবশ্যই আমি তোর দ্বারা ও তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে, তাদের সকলের দ্বারা দোযখ পূর্ণ করবো।” (৩৮. ছোয়াদ : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ ٨٦
(৮৬) আপনি বলুন, “আমি এ আহবানের জন্যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আর আমি ছলনাকারীদের অন্তর্ভুক্ত নই। (৩৮. ছোয়াদ : ৮৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٨٧
(৮৭) এ কুরআন বিশ্ববাসীর জন্যে একটি উপদেশ স্বরূপ। (৩৮. ছোয়াদ : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ ٨٨
(৮৮) তোমরা কিছুকাল পরে কুরআনের সাবধান বাণীর সংবাদ সম্পর্কে অবশ্যই জানতে পারবে।” (৩৮. ছোয়াদ : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৩৯) الزمر - আয যুমার (দলবদ্ধ)
আয়াতঃ ৭৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ١
(১) পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে ধর্ম গ্রন্থ রূপে এ কুরআন অবতীর্ণ হয়েছে। (৩৯. আয যুমার : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ٢
(২) নিশ্চয় আমি আপনার প্রতি ধর্ম গ্রন্থ রূপে এ কুরআনকে সত্যসহ অবতীর্ণ করেছি। অতএব, আপনি ধর্মে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তাঁর উপাসনা করুন। (৩৯. আয যুমার : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ ٣
(৩) আপনি জেনে রাখুন, খাঁটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে ও বলে যে, “আমরা তাদের উপাসনা এ জন্যে করি যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে।” নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ঐ বিষয়ের মিমাংসা করে দিবেন, যে বিষয়ে তারা মতভেদ করছে। নিশ্চয় আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না, যে মিথ্যাবাদী ও আল্লাহর প্রতি অবিশ্বাসী। (৩৯. আয যুমার : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ٤
(৪) আল্লাহ কোন সন্তান গ্রহণ করতে চাইলে নিজ সৃষ্টির মধ্যে হতে যাকে ইচ্ছা বেছে নিতে পারতেন। কিন্তু আল্লাহ এ থেকে পবিত্র। আল্লাহ একক, পরাক্রমশালী। (৩৯. আয যুমার : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ٥
(৫) তিনি নভোমন্ডল ও ভূমন্ডল যথাযথ ভাবে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপরে জড়িয়ে দেন আর দিনকে রাতের উপরে জড়িয়ে দেন। তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন, প্রত্যেকেই নির্ধারিত সময়কাল পর্যন্ত বিচরণ করে। আপনি জেনে রাখুন, তিনি পরাক্রমশীল, ক্ষমাশীল। (৩৯. আয যুমার : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা