শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ ٦٢
(৬২) অনুসারীরা আরো বলবে, “আমাদের কি হলো যে, আমরা ঐ লোকদেরকে দোযখের মধ্যে দেখছি না, আমরা যাদেরকে মন্দ লোকদের অন্তর্ভুক্ত গণ্য করতাম। (৩৮. ছোয়াদ : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ ٦٣
(৬৩) আমরা কি তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম, না কি তাদের সাক্ষাৎ পাওয়া থেকে আমাদের দৃষ্টিগুলো ভুল করছে?” (৩৮. ছোয়াদ : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ ٦٤
(৬৪) নিশ্চয় আগুনের বাসিন্দাদের এ পারস্পরিক তর্ক সত্য। (৩৮. ছোয়াদ : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ٦٥
(৬৫) আপনি বলুন, “আমি তো কেবল মাত্র একজন সতর্ককারী। এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। (৩৮. ছোয়াদ : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ٦٦
(৬৬) আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডল এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুরই প্রভু। আল্লাহ পরাক্রমশীল, ক্ষমাশীল।” (৩৮. ছোয়াদ : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ ٦٧
(৬৭) আপনি বলুন, “এ কুরআন এক মহা সংবাদ, (৩৮. ছোয়াদ : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ ٦٨
(৬৮) যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। (৩৮. ছোয়াদ : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ ٦٩
(৬৯) ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিলো না, যখন ফেরেশতারা কথাবার্তা বলছিলো। (৩৮. ছোয়াদ : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ٧٠
(৭০) আমার কাছে ওহী হয় যে, আমি কেবল মাত্র একজন স্পষ্ট সতর্ককারী।” (৩৮. ছোয়াদ : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ ٧١
(৭১) যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, “নিশ্চয় আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করবো। (৩৮. ছোয়াদ : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ ٧٢
(৭২) তারপর যখন আমি তাকে সুঠাম করবো এবং তার মধ্যে আমার আত্মা ফুঁকে দিবো, তখন তোমরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়বে।” (৩৮. ছোয়াদ : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ ٧٣
(৭৩) তারপর সকল ফেরেশতাই একই সঙ্গে সেজদা করলো, (৩৮. ছোয়াদ : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ٧٤
(৭৪) কিন্তু ইবলীস ব্যতীত; সে অহঙ্কার করলো আর সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলো। (৩৮. ছোয়াদ : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ ٧٥
(৭৫) আল্লাহ বললেন, “হে ইবলীস, আদমকে সেজদা করতে তোকে কিসে বাধা দিলো, যাকে আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি? তুই কি অহঙ্কার করলি, না কি তুই আদমের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছিস? (৩৮. ছোয়াদ : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ٧٦
(৭৬) ইবলীস বললো, “আমি আদমের চেয়েও উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন।” (৩৮. ছোয়াদ : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ٧٧
(৭৭) আল্লাহ বললেন, “তাহলে তুই এখান থেকে বের হয়ে যা। কারণ, তুই বিতাড়িত। (৩৮. ছোয়াদ : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ٧٨
(৭৮) নিশ্চয় তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিন পর্যন্ত স্থায়ী হবে।” (৩৮. ছোয়াদ : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ٧٩
(৭৯) ইবলীস বললো, “হে আমার প্রভু, তবে আপনি আমাকে পুনরায় জীবিত হওয়ার দিন পর্যন্ত অবকাশ দিন।” (৩৮. ছোয়াদ : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ٨٠
(৮০) আল্লাহ বললেন, “নিশ্চয় তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, (৩৮. ছোয়াদ : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ٨١
(৮১) ঐ দিন পর্যন্ত, যে সময় আমার জানা রয়েছে।” (৩৮. ছোয়াদ : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ٨٢
(৮২) ইবলীস বললো, “সুতরাং আপনার মর্যাদার শপথ, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দিবো। (৩৮. ছোয়াদ : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ٨٣
(৮৩) তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।” (৩৮. ছোয়াদ : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা